গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং গোপালগঞ্জের সংসদ সদস্যদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা ছাত্রদল।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি জেলা ছাত্রদলের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের সাবেক সভাপতি এস এম তৌফিকুল ইসলাম ও রিয়াজউদ্দিন লিপ্টন। এ ছাড়া গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহান আল ইমাম এবং সদস্যসচিব সাজিদুর রহমান বক্তব্য দেন।
বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমান, গোপালগঞ্জের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানান। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে কেন্দ্রীয় ছাত্রদল গোপালগঞ্জ জেলা ছাত্রদলের ২৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। নতুন কমিটি অনুমোদনের পর সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
Link Copied