হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, সরকারি দপ্তরগুলোর কার্যক্রম এবং স্থানীয় উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন নোয়াখালী -৬ হাতিয়া আসনের দায়িত্ব প্রাপ্ত (সংরক্ষিত মহিলা আসন-৩৪-এর ) সংসদ সদস্য মাধবী মার্মা। উক্ত সভায় সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, কোস্ট গার্ডের প্রতিনিধি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান, সমবায় কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা এমদাদুল হক, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, উপজেলা পরিসংখ্যান প্রতিনিধি , খাদ্য বিভাগের প্রতিনিধি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সালা উদ্দিন সিকদার এবং উপজেলা যুব উন্নয়ন প্রতিনিধি, এবংবিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় হাতিয়া উপজেলায় সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি সেবার কার্যকারিতা বৃদ্ধি, দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংরক্ষিত নারী আসন-৩৪-এর সংসদ সদস্য মাধবী মার্মা বলেছেন, বিগত সরকারের মতো করে কাজ করলে হবে না। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণে সমতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনো যোগ্য ব্যক্তি যেন ফ্যামিলি কার্ড থেকে বঞ্চিত না হন। এ ক্ষেত্রে কোনো ধরনের দলীয় প্রভাব বা পক্ষপাতিত্ব যেন না থাকে সেই বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম সম্পর্কে পারস্পরিক ধারণা বৃদ্ধি পাবে এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় আরও জোরদার হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
Link Copied