রায়গঞ্জে ৯৩ পূজামণ্ডপে নিরাপত্তায় ৬০২ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা জোরদারে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৯৩টি পূজামণ্ডপে ৬০২ জন নারী ও পুরুষ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে এসব সদস্যকে নিজ নিজ পূজামণ্ডপের দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়।
এ উপলক্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. সেলিনা আক্তার পূজামণ্ডপে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। সভা শেষে সদস্যদের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে নির্ধারিত মণ্ডপে পাঠানো হয়।
উপজেলা সূত্রে জানা গেছে, এ বছর রায়গঞ্জে মোট ৯৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে প্রশাসন ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ
চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন
কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ