ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে ১৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৫-১০-২০২৬ দুপুর ৩:৫৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এবার ১৯টি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূজাকে ঘিরে ইতোমধ্যে মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবকে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা।আগামী শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। এরপর যথাযথ ধর্মীয় রীতিনীতি ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতা। আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটবে। দুর্গাপূজা উপলক্ষে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি সরেজমিনে পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া এসব পদক্ষেপের ফলে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতিরও এক অনন্য প্রতীক। তাই উৎসবটি শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের মধ্য দিয়ে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

এমএসএম / এমএসএম

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ

চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন

কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ