ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, উদ্ধার ৪৮, গ্রেপ্তার ৩


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৫-১০-২০২৬ দুপুর ৪:২

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪০০টি গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ৪৮টি সিলিন্ডার উদ্ধার ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

গত বুধবার (১৪ অক্টোবর) রাতে বগুড়ার শাজাহানপুর ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহিদুল ইসলাম (২৬), সাকিব হোসেন (২০) ও গোলাম মোস্তফা (৪৬)। তাঁদের মধ্যে প্রথম দুজন বগুড়ার শাজাহানপুর এবং অপরজন বগুড়া সদর উপজেলার বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর রাত ৩টার দিকে রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের চকনুর গ্রামের তালুকদার ফিলিং স্টেশন থেকে ৪০০টি গ্যাস সিলিন্ডার নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় একটি ট্রাক। রাত সাড়ে ৩টার দিকে রৌহা সেতুর প্রায় ২০০ গজ পশ্চিমে দুর্বৃত্তরা ট্রাকটির পথরোধ করে চালক ও সহকারীদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ষোলমাইল ফায়ার সার্ভিসের পূর্ব পাশে কবরস্থানসংলগ্ন এলাকায় ট্রাক থেকে সিলিন্ডারগুলো অন্য গাড়িতে তুলে নেওয়া হয়।

এ সময় চালক ও সহকারীদের মারধর করে তিনটি মুঠোফোন ও নগদ ৮৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। লুট হওয়া সিলিন্ডারগুলোর আনুমানিক মূল্য ১৩ লাখ ৮০ হাজার টাকা।

এ ঘটনায় নারায়ণগঞ্জের মোহাম্মদ শফিউল্লাহ বাদী হয়ে রায়গঞ্জ থানায় এজাহার দায়ের করেন। 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম চলছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ