ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২৬ দুপুর ৪:৬
পহেলা কার্তিক মহাত্মা ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস। এ উপলক্ষে বাংলাদেশে সরকারি উদ্যোগে দ্বিতীয়বারের মতো পালিত হচ্ছে লালন স্মরণোৎসব। কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়ি লালনচর্চার ঐতিহ্যবাহী কেন্দ্র হলেও সেই চর্চা এখন আখড়ার সীমানা ছাড়িয়ে পেঁৗছে যাচ্ছে দেশের প্রত্যন্ত জনপদে। ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা অববাহিকার কুড়িগ্রাম-লালমনিরহাটের শিশুদের লালনগান শেখানোর মধ্য দিয়ে তেমনই এক নতুন ধারার সূচনা করেছে ‘মায়ের তরী’।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই সিংহীমারী গ্রামের সেবালয় গুরুগৃহে সরেজমিন দেখা যায়, হাতে একতারা কিংবা দোতরা নিয়ে লালনের গান শিখছে শিশুরা। গান শেখার পাশাপাশি তারা জানছে লালনের মানুষভজন, সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবিক দর্শনের কথা। সুলভ, স্নেহা ও সাথীর মত শত শিক্ষার্থীদের কাছে লালনের গান তাই শুধু সংগীতচর্চা নয়; মানুষকে মানুষ হিসেবে দেখার পাঠও।
মায়ের তরীর গুরুগৃহের প্রধানতম গুরু নারায়ণ রায় বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিশুদের শেকড়ের সংস্কৃতির সঙ্গে যুক্ত করতে নিয়মিত লোকগানের চর্চা জরুরি। গানের কথার অর্থ বুঝিয়ে শেখানো হলে শিশুরা একই সঙ্গে সংগীত ও মানবিক মূল্যবোধের শিক্ষা পায়।
সংশ্লিষ্টরা জানান, প্রায় এক দশক আগে লোকসংস্কৃতি ও প্রান্তিক মানুষের জীবন-সংগ্রামের সঙ্গে যুক্ত হয়ে ‘মায়ের তরী’র পথচলা শুরু। নরওয়ের নাগরিক কবি, লোক গবেষক ও আলোকচিত্রী মিস উয়েরা সেথের এই উদ্যোগের অন্যতম প্রধান কারিগর। বাংলার লোকসংগীত, লোকজীবন ও প্রান্তিক মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা থেকে তিনি প্রত্যন্ত অঞ্চলে শিশুদের সাংস্কৃতিক শিক্ষার প্রয়োজনীয়তা সামনে আনেন। তঁার উদ্যোগ ও অনুপ্রেরণায় গড়ে ওঠা মায়ের তরী এখন কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন এলাকায় ৯টি গুরুগৃহের মাধ্যমে লোকগান ও লোকবাদ্যযন্ত্রের চর্চা চালিয়ে যাচ্ছে।
মায়ের তরীর সংগঠক ইউসুফ আলমগীর বলেন, লালনকে শুধু ছেঁউড়িয়ার আখড়াবাড়ির মধ্যে সীমাবদ্ধ রাখলে তঁার দর্শনের ব্যাপ্তি পূর্ণতা পায় না। নদী-জনপদের শিশুদের কণ্ঠে লালনের গান পেঁৗছে দেওয়া মানে তঁার মানবিক দর্শনকে নতুন প্রজন্মের কাছে পেঁৗছে দেওয়া।
নির্বাহী পরিচালক সুজন কুমার বেদ বলেন, মায়ের তরীর ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে একটি লোক সংগীত ইনস্টিটিউট, ডিজিটাল আর্কাইভ এবং প্রবীণ সাংস্কৃতিকসেবীদের জন্য আশ্রয়স্থল গড়ে তোলা। হারিয়ে যেতে বসা লোকগান, বাদ্যযন্ত্র, শিল্পী ও তঁাদের জীবনকথা সংগ্রহ করে ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে। একই সঙ্গে জীবনের শেষ প্রান্তে এসে অসহায় হয়ে পড়া প্রবীণ লোকশিল্পী ও সাংস্কৃতিকসেবীদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার প্রত্যাশা রয়েছে।
কুড়িগ্রাম লালন একাডেমির সাধারণ সম্পাদক শিবলী সাদিক আতিক বলেন, লালনের গান কোনো নির্দিষ্ট অঞ্চল বা সম্প্রদায়ের সম্পদ নয়; এটি বাংলার মানুষের মানবিক চেতনার গুরুত্বপূর্ণ ধারক। কুড়িগ্রামের প্রত্যন্ত শিশুদের মধ্যে এ চর্চা ছড়িয়ে পড়া তাই বিশেষ তাৎপর্য বহন করে।
 স্থানীয় পর্যায়ে নিয়মিত সাংস্কৃতিক চর্চার পাশাপাশি লোকসংস্কৃতি সংরক্ষণের প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া গেলে হারিয়ে যাওয়া ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে টিকে থাকবে।
লালনের ১৩৬তম তিরোধান দিবসের প্রাক্কালে মায়ের তরী পরিচালিত গুরুগৃহগুলোর শিশুদের কণ্ঠে সেই সম্ভাবনারই প্রতিধ্বনি শোনা যায়-ছেঁউড়িয়ার আখড়া থেকে বহুদূরে, ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলার পাড়েও লালনের গান বেঁচে থাকতে পারে; আর সেই গানের সঙ্গে তঁার মানবিক দর্শন ছড়িয়ে পড়তে পারে প্রজন্ম থেকে প্রজন্মে।

এমএসএম / এমএসএম

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ