ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৫-১০-২০২৬ দুপুর ৪:৯

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত একটি আলোচনা সভায় যোগদান করাকে কেন্দ্র করে মাসুম হোসেন আদিব (১৪) ও মেহেরাজ (১৮) নামে দুই কিশোরের উপর হামলার ঘটনা ঘটেছে। 

 বুধবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার রামপুর ইউনিয়নের মাদরাসা রোড এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মাসুম হোসেন আদিব বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে নোয়াখালী-৫ আসনের স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে বসুরহাট পৌর কমিউনিটি সেন্টারে রামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাদী মাসুম হোসেন আদিব তার বন্ধু মেহেরাজকে নিয়ে উপস্থিত ছিলেন। সভা শেষে বাড়ি ফেরার পথে উপজেলার রামপুর ২নং ওয়ার্ডে মাদরাসা রোড এলাকায় অভিযুক্ত বিজয় (১৭), ইমন (২০), আবির (১৯), শিহাব (১৯), রবিন (১৮), ইয়াছপি (২০) সহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন কিশোর গ্যাংয়ের সদস্য তাদের পথরোধ করে অতর্কিত হামলা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বিজয়ের নির্দেশে অন্যান্যরা তাদের উপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে বিজয় তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আদিবকে হত্যার উদ্দেশ্যে কোপ মারলে সে সরে যাওয়ায় প্রাণে বেঁচে যায়। এরপর ২নং অভিযুক্ত ইমন ও ৩নং অভিযুক্ত আবির বন্ধু মেহেরাজের গলা টিপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং অন্যান্যরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারপিট করে দুজনকে গুরুতর জখম করে। ​পরবর্তীতে ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। 

ঘটনার বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান, এবিষয়ে ভুক্তভোগীরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তবে বিষয়টি ছোট-খাটো এবং সাভাবিক হওয়ায় বিট অফিসারকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ