গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে হয়রানিমূলক মামলার আসামি হয়েছেন বলে অভিযোগ করেছেন রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আব্দুল হামিদ বাবলু। তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও মামলা থেকে দায়মুক্তির দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোদাগাড়ী সদরের ডাইংপাড়ায় একটি সাংবাদিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আব্দুল হামিদ বাবলু বলেন, গত ১২ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে জনসাধারণের পক্ষে প্রতিবাদ জানাতে যান তিনি।
তিনি দাবি করেন, একই সময়ে ১১ দলীয় জোটের কয়েকজন নেতাকর্মী উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে নিজেদের ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। ওই সময় তিনি আগে থেকেই ঘটনাস্থলে অবস্থান করায় বিভিন্ন ক্যামেরায় তাঁর ছবি ধারণ করা হয়।
বাবলুর অভিযোগ, এ ঘটনার পরিপ্রেক্ষিতে ১৩ অক্টোবর রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা মামলায় অন্যদের সঙ্গে তাঁকেও আসামি করা হয়েছে। তবে মামলায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, শুধু ঘটনাস্থলে উপস্থিত থাকার কারণেই তাঁকে আসামি করা হয়েছে। তাঁকে হয়রানি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ মামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আব্দুল হামিদ বাবলু এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং মামলা থেকে তাঁকে দায়মুক্ত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২