ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৫-১০-২০২৬ দুপুর ৪:১৬
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা।
 
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
 
বিজিবি সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর ব্রিজ এলাকায় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মাইক্রোবাসের সঙ্গে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করা হয়।
 
জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা। এসব মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
 
সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে ১০ বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

এমএসএম / এমএসএম

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ