চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন
কুড়িগ্রামের চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম, সমাজ সেবার উপজেলা ফিল্ড সুপার ভাইজার আলমগীর হোসেন, রানীগঞ্জ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন সমাজ কর্মী এমআই লাল মিয়া, ইউপি সদস্য আসলাম মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বদরুদ্দোজা বুলু প্রমুখ।
ফ্যামিলি কার্ড শুমারির মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলোর তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কার্যক্রম পরিচালিত হবে। এ উদ্যোগের মাধ্যমে পরিবারভিত্তিক তথ্য সংরক্ষণ এবং সংশ্লিষ্ট কার্যক্রমের পরিকল্পনা প্রণয়নে সহায়ক তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
শুমারি কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার