ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৫-১০-২০২৬ দুপুর ৪:১৯

ঢাকার ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার বালিয়া ইউনিয়নের পাবরাইল এলাকায় রাতের আঁধারে এ ঘটনা ঘটে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মাছচাষি বাবুল রাজবংশী ও তার পরিবার।

ক্ষতিগ্রস্ত মাছচাষি বাবুল রাজবংশী জানান, তিনি একটি পুকুর বর্গা নিয়ে মাছ চাষ করছিলেন। তার অভিযোগ, রাতের আঁধারে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরের মাছ মরে ভেসে ওঠে। এ ঘটনায় তাঁর আনুমানিক ১২ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মাছ মরে যাওয়ায় তিনি আর্থিকভাবে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন।

বাবুল রাজবংশীর ছেলে রতন রাজবংশী বলেন, জমি বর্গা নিয়ে পুকুরটি মাছ চাষের উপযোগী করে তাঁরা মাছ চাষ করছিলেন। এ জন্য তাঁদের বছরে আট লাখ টাকা দিতে হয়। কিন্তু পুকুরের মাছ মরে যাওয়ায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে ওঠা তাঁদের পক্ষে কঠিন। সরকারি সহযোগিতা পেলে তাঁরা আবারও ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন বলেন, “তিনি যদি মৎস্য অধিদপ্তরের তালিকাভুক্ত হয়ে থাকেন, তাহলে তাঁকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। তিনি যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব।”

এমএসএম / এমএসএম

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ