পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২
খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে ধারালো চাপাতি দিয়ে গুরুতর জখমের মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজ এবং তার সহযোগী ইব্রাহীমকে গ্রেফতার করেছে এসআরবি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবি-৬ খুলনার সোনাডাঙা থানাধীন কলাবাগান এলাকা এবং খুলনা সদর থানাধীন টুটপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৬ এর উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুল ইসলাম।
এসআরবি সূত্র জানায়, খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলমকে ছিনতাইকালে চাপাতি দিয়ে গুরুতর জখমের ঘটনার আসামি মিরাজ ওরফে স্পিকার মিরাজ (৩৯) ও মোঃ ইব্রাহিম গাজীকে (৪২) বৃহস্পতিবার সকালে খুলনার সোনাডাঙা থানাধীন কলাবাগান এলাকা এবং খুলনা সদর থানাধীন টুটপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে আটক করা হয়। স্পিকার মিরাজের বিরুদ্ধে কেএমপি'র খুলনার আড়ংঘাটা ও সদর থানায় তার বিরুদ্ধে একাধিক গুরুতর আঘাতসহ চুরি ও ডাকাতির মামলার তথ্য রয়েছে। আসামি ইব্রাহিম গাজীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার তথ্য রয়েছে।
ঘটনা সূত্রে, খুলনা জেলা পুলিশের সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম (৪৩) গত ০৯ অক্টোবর খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে দিয়ে রিকশায় করে পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী পথরোধ করে তার কাছে থাকা টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কব্জির উপরে কুপিয়ে জখম করে। পরবর্তীতে খুলনা থানার অফিসার ইনচার্জ ও সোনাডাঙ্গা থানার মোবাইল গাড়ির সহায়তায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করান। পরবর্তীতে তার হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে রেফার করেন। বর্তমানে ভিকটিম ঢাকার এভায়কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উপরোক্ত ঘটনায় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) মোঃ আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এসআরবি-৬ এর উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মিরাজ ও ইব্রাহিম উক্ত ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২