ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
নওগাঁর রাণীনগর উপজেলার একমাত্র ঐতিহাসিক নিদর্শন ঐতিহ্যবাহী কাশিমপুর রাজবাড়ি আজ ধ্বংসের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় রক্ষণাবেক্ষণের অভাব, দখল, দূষণ ও যত্রতত্র বসতবাড়ি গড়ে ওঠার কারণে কালের বিবর্তনে এই জমিদার বাড়িটি এখন বিলুপ্তির পথে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে রাজবাড়ির অবশিষ্ট অংশের একটি অংশ ভেঙে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার পশ্চিমে ছোট যমুনা নদীর পূর্ব তীরে অবস্থিত এই রাজবাড়িটি স্থানীয়দের কাছে পাগলা রাজার বাড়ি নাম থেকেও পরিচিত ছিল। ঐতিহাসিক এই স্থানটির করুণ দশায় স্থানীয় সচেতন মহলে গভীর
১৯৪৭ সালে দেশভাগের পর কাশিমপুর রাজবংশের সদস্যরা ভারতে চলে গেলেও ছোট রাজা শ্রী শক্তি প্রসন্ন লাহিড়ী বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই রাজবাড়িতে বসবাস করতেন। পরবর্তীতে তিনিও সবার অজান্তে বাড়িটির ঘর-দরজা,প্রয়োজনীয় সামগ্রী ও অঢেল সম্পদ ফেলে ভারতে চলে যান।
প্রায় ২ একর ১৯ শতক এলাকজুড়ে বিস্তৃত এই আবাসিক রাজবাড়ির জমি একসময় রাজপরিবারের অধীনে থাকলেও বর্তমানে তা প্রভাবশালী মহলের দখলে চলে গেছে।
রাজবাড়ির জমির একটি অংশে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস অবস্থিত থাকলেও উপযুক্ত নজরদারির অভাবে স্থানীয়রা জবরদখল করে নিয়েছেন বাকি অংশ।
এমনকি রাজবাড়ির অবশিষ্ট অংশ এখন গবাদিপশু রাখার গোয়ালঘর হিসেবেও ব্যবহার করা হচ্ছে।কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু বলেন, "রাজবাড়ির অংশবিশেষ ভেঙে পড়ার খবর পাওয়ার সাথে সাথেই উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি।
আমি বেশ কয়েকবার এই রাজবাড়িটি সংস্কারের উদ্যোগ নিলেও নানামুখী জটিলতার কারণে তা সম্ভব হয়নি। বর্তমানে এই বিশাল সম্পত্তি সম্পূর্ণভাবে অবৈধ দখলদারদের কবজায় চলে গেছে।ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল হাসান জানান,স্থানীয়ভাবে এই ঐতিহাসিক নিদর্শনগুলো রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তবে মূলত প্রত্নতত্ত্ব অধিদপ্তর এসব নিদর্শন সংরক্ষণের দায়িত্ব পালন করে থাকে। রাজবাড়ির অবশিষ্ট অংশ রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে।
এছাড়া ঝুঁকিপূর্ণ অংশে সর্বসাধারণের প্রবেশ রোধে বিপদ সংকেত সংবলিত লাল সাইনবোর্ড ঝুলানো এবং তারকাঁটার বেড়া দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি মূল্যবান লোহার অ্যাঙ্গেলগুলো সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।স্থানীয়দের দাবি,সরকারের পক্ষ থেকে কার্যকর ভূমিকা নিয়ে যদি এই বিশাল সম্পত্তি উদ্ধার ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়, তবে এখানে একটি আকর্ষণীয় মিনি পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব।
এমএসএম / এমএসএম
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২