গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
নাটোরের গুরুদাসপুরে শাকিল ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে গুরুত্বর যখম করেছে দুর্বৃত্তরা। শাকিল গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত শাকিল খোয়ারপাড়া গ্রামের রবিউল মিস্ত্রির ছেলে।
জানাযায়, বুধবার রাত সাড়ে নয়টার দিকে চাঁচকৈড় বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন শাকিল। পথে বাজারপাড়া এলাকার নুর একাডেমী স্কুলের কাছে পৌঁছালে হেলমেট পড়া দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করেন। গুলি থেকে বাঁচতে তিনি দৌড় দেন। গুলি তার গায়ে না লাগলেও দুর্বৃত্তরা পিছন থেকে তাকে ধাওয়া করেন। দৌড়ে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির কাছে আসলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে যখম করেন। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। গুরুত্বর আহত অবস্থায় শাকিলকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাজশাহী মেডিকেল হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে তাকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক নওশিন জাহান জানান, গুরুত্বর আহত অবস্থায় এক যুবককে বুধবার রাতে হাসপাতালে আনা হয়েছিলো। হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার শরীরে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুমন জানান, চাঁচকৈড় বাজার পাড়া শহীদা জলিল স্কুলের কাছে পর পর দুটি গুলির শব্দ শুনতে পান তারা। এগিয়ে যেতেই ছাত্রদল নেতা শাকিলকে দৌড়ে যেতে দেখেন। তার পিছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করছেন দুই ব্যক্তি। কিছুক্ষণ পর রক্তমাখা অস্ত্র নিয়ে হামলাকারীদের ফিরে যেতে দেখেন। এ সময় শহীদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে চিৎকার করছিলেন শাকিল। পরে স্থানীয়দের সহযোগীতায় তারা শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ রাতেই আহত শাকিলকে দেখতে হাসপাতালে যান। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ছাত্রদল নেতাকে কুপিয়ে যখম করার ঘটনা খুবই দুঃখজনক। অপরাধীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশনা দিয়েছেন তিনি। এছাড়া সকল নেতা কর্মীদের শান্ত থাকার নির্দেশও দিয়েছেন তিনি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে রাতেই পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের সনাক্ত করতে পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে। দ্রুতই তাদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২