ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২৬ দুপুর ৪:২৭

হিন্দু ধর্মাবলম্বিদের ধর্মীয় প্রধান উৎসব শারর্দীয় দুর্গাপুজার পঞ্চমীতে রৌমারী কলেজ পাড়া, রৌমারী বাজারস্থ কেন্দ্রীয় দুর্গাপুজা ও রাজিবপুর উপজেলার বিভিন্ন দুর্গাপুজা পরিদর্শন এবং রৌমারী রাজিবপুরের বিভিন্ন অফিস স্টাফদের সাথে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন এবং রৌমারী উপজেলা ভূমি অফিসের নবনির্মিত সেবা কুঞ্জ এর উদ্বোধন করেন। গতকাল ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দুই উপজেলায় অবস্থান করেন জেলা প্রশাসন অন্নপূর্ণ দেবনাথ।এ এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো আব্দুল আউয়াল ,নাজির তোফায়েল আহম্মেদ,সার্ভেয়ার তানভির আহমেদ,রৌমারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা শাহাদত হোসেন,যাদুর চর ইউনিয়ন ভূমি কর্মকর্তা রুহুল্লাহ খামেনি,২নং শৌলমারী ইউনিয়নের হাফিজুর রহমান,বন্দবেড় ইউনিয়নের হোসেন আলী।
রৌমারী রাজিবপুর উপজেলার আনছার ভিডিবিদের উদ্দেশ্যে জেলা প্রশাসন অন্নপুর্ণা দেবনাথ বলেন, সকল মানুষের মধ্যে একটি আনন্দঘন সম্প্রীতি রয়েছে। শারদীয় দুর্গাপুজার মধ্যদিয়ে সকলের সম্মিলিত প্রয়াসে দেশকে অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জল ভবিষ্যতের দিকে এগিয়ে নিবে। শারদীয় দুর্গাপুজায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও পুজার আনন্দ সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। সরকারের পক্ষ থেকে প্রতিটি মন্ডপের নিরাপত্তা নিশ্চিতের সব রকম প্রচেষ্টায় আপনাদের অগ্রণী ভুমিকা রাখতে হবে। যে কোন মন্ডপে কেউ যেন বিশৃঙ্খলা না ঘটাতে পারে সবাইকে সর্তক থাকার জন্য আহ্বান জানান। প্রশাসন আপনাদের পাশে রয়েছে। 
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান, রৌমারী বাজার কেন্দ্রীয় দুর্গাপুজা মন্ডপের সভাপতি শ্রী প্রদীপ কুমার সাহা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট কুড়িগ্রাম কাজী রিমা আক্তার, রৌমারী থানা অফিসার ইনচার্জ কাওসার আলী, রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা মহিলা দলের আহ্বায়ক জেসমিন আক্তার শিল্পীসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। 

এমএসএম / এমএসএম

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ