ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা


নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি photo নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২৬ দুপুর ৪:৩৮

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১১টি মামলায় ২০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়কের ওপর অবৈধভাবে যানবাহন পার্কিং এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এসব মামলা করা হয়।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১টি মামলায় মোট ২০ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, নবীগঞ্জ পৌর শহরের যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে শহরের ফুটপাত দখলমুক্ত রাখা ও যান চলাচল স্বাভাবিক করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল এবং পৌরসভার কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

এমএসএম / এমএসএম

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ