ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি photo শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২৬ দুপুর ৪:৫১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলি, এনজিও প্রতিনিধি, অভিভাবক, ছাত্র-ছাত্রী, যুব প্রতিনিধি ও প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় হলরুমে ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্পের বাল্যবিয়ে বন্ধ ও শিশু সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
সিএফ করিমোল্লাহর সঞ্চালনায় প্রোগ্রামে  সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো: সাদিকুল ইসলাম, প্রধান শিক্ষক সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছত্রাজিতপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়াকুব আলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিনিধি শাহ আলম এসআই শিবগঞ্জ থানা, আফতাব উদ্দিন অবসরপ্রাপ্ত কাস্টম কর্মকর্তা, শাহজাহান আলী, ইঞ্জিনিয়ার। এছাড়া আরো উপস্থিত ছিলেন  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষকগণ, হুজুর, অভিভাবক, ছাত্র-ছাত্রী, এনজিও কর্মী ও সংবাদকর্মীসহ আরও প্রমুখ।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম রাব্বানী ছবি বলেন, আমাদের সকলকে সচেতন হতে হব, জনসচেতনতাই পারে বাল্যবিবাহ রোধ করতে। তিনি আরও বলেন ইতোমধ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে বিধায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সুতরাং সকল অভিভাবককে সচেতন হতে হবে যেন একটি শিশুও বাল্যবিবাহে শিকার না হয়। তিনি আরও বলেন আজ আমারা এখান থেকে প্রতিজ্ঞা করি একজন মানুষ একটা বাল্যবিয়ে বন্ধ করব তাহলেই ইউনিয়ন থেকে বাল্য বিয়ে অনেকাংশে কমে যাবে এবং কেউ যদি বাল্যবিয়েতে সহোযোগিতা করে তবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার শাহজাহান তার বক্তব্যে বলেন, আজকের অনুষ্ঠানে যা আমরা শুনবো তা আমরা মানবো এবং তা সমাজে বাস্তবায়ন করব তাহলে বাল্য বিয়ে সমাজ থেকে ধীরে ধীরে কমে আসবে। আব্দুল কাদির (সিএফ) তার বক্তব্যে বলেন, আমাদের প্রত্যেক অভিভাবককে সচেতন হওয়া দরকার যাতে একটি মেয়েও যেন বাল্য বিয়েতে শিকার না হয়। সভাপতির সাদিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি, এই ব্যাধি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, বর্তমানে আমার প্রতিষ্ঠানে মেয়েদের উপস্থিতির হার আগের চেয়ে অনেক বেশি, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মেয়েদের উপস্থিতি ও পরীক্ষা অংশগ্রহণ  প্রায় ৯০ শতাংশ তাতেই প্রমাণ করে যে অভিভাবক সচেতন হয়েছে এবং বাল্যবিয়ের হার কমেছে। তিনি আরও বলেন সমাজে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং বাল্য বিয়ের সচতনতা বৃদ্ধির জন্য কমিউনিটি পর্যায়ে মা সমাবেশ ও উঠান বৈঠকের ব্যবস্থা করতে হবে তাহলে বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব । 

এমএসএম / এমএসএম

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ