ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’ উপেক্ষা করে রাশিয়ার তেল স্থাপনায় হামলা ইউক্রেনের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণার ৩ দিনের মাথায় রাশিয়ার দু’টি তেল শোধনাগারে ড্রোন হামলা করেছে ইউক্রেনীয় বাহিনী। হামলায় একটি শোধনাগারী রীতিমতো আগুন ধরে গেছে।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৪টা থেকে ৭টার মধ্যে রাশিয়ার রিয়াজান ও সারাতোভ প্রদেশের দুই তেল শোধনাগারে হামলা করেছে ইউক্রেনীয় বাহিনী। সারাতোভে হামলা ব্যর্থ হলেও ইউক্রেনীয় ড্রোনের আঘাতে রিয়াজানে তেল শোধনাগারে আগুন ধরে যাওয়া সহ বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
রিয়াজানের গভর্নর পাভেল মালকভ জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলায় স্থানীয় আরেকটি প্রতিষ্ঠানের একটি গুদাম এবং বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
“বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে এবং জরুরি পরিষেবাগুলো সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে”, সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন গভর্নর মালকভ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১১ অক্টোবর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছিলেন, রাশিয়া এবং ইউক্রেন ভবিষ্যতে আর কখনও পরস্পরের জ্বালানি খাত লক্ষ্য করে হামলা করবে না।
“রাশিয়া ও ইউক্রেনের মধে জ্বালানি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। উভয়ের সম্মতির ভিত্তিতে এই চুক্তি হয়েছে এবং আমি দু’পক্ষকে আহ্বান জানাব— এই চুক্তি যেন না ভাঙে হয়”, ট্রুথ সোশ্যাল পোস্টে বলেছিলেন তিনি।
তবে গত কাল বুধবার ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় বাহিনী হামলা বন্ধ রাখলেও রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ও সরবরাহ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে এবং রুশ হামলার কারণে বর্তমানে ইউক্রেনের ৬ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন।
তবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার অব্যাহত হামলার ঘটনায় জেলেনস্কি ক্রমশ হতাশ হয়ে পড়ছিলেন। বুধবার তিনি জানান, রাশিয়ার হামলার ফলে ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন— রাশিয়া যদি হামলা অব্যাহত রাখে, তাহলে ইউক্রেনও চুপ থাকবে না।
“আমদের সামনে আর কোনো বাধা নেই; কারণ আমাদের ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে”, ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
সূত্র : আরটি, রয়টার্স
aliul / aliul
জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশনকে ভারতের সুপ্রিম কোর্টের নোটিশ
বাংলাদেশের তরুণদের নিয়ে নেহা বোরার বক্তব্যে উত্তপ্ত ভারতের রাজনীতি
ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’ উপেক্ষা করে রাশিয়ার তেল স্থাপনায় হামলা ইউক্রেনের
ইরানে ‘মাদার অব অল বোম্বস’ বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর
নাগরিকদের সৌদি ভ্রমণে সতর্কবার্তা দিলো জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
নাগরিকদের সৌদি ভ্রমণে সতর্কবার্তা দিলো জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
ইরানের হামলায় হরমুজে ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহাজ
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত
রিয়াদের বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথি বাহিনীর
ইরানের ওপর এ মুহূর্তে হামলা চালানো সুবিধাজনক নয় : নেতানিয়াহু
স্বামীর জায়গায় ভুলে ট্রাম্পের কথা বললেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেস সচিব
মোবাইল চুরির চেষ্টা, ট্রেনের জানালায় ঝুলে রইল চোর