আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০ আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রধান ফটকসংলগ্ন সড়কে কলেজ কর্তৃপক্ষ ও 'প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র'-এর যৌথ উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী অধ্যাপক আবু রেজা।
প্রভাষক রিপন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মামুনুর রশিদ, প্রভাষক ইদ্রিস আলী, কম্পিউটার প্রদর্শক মো. খালেক হাসান, সহকারী লাইব্রেরিয়ান জহুরুল ইসলাম, আফাজ উদ্দিন, আবু বকর সিদ্দিক, মানিকসহ কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার বন্ধ করা অত্যন্ত জরুরি। এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। ঘরের আনাচে-কানাচে, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ছাদ, আঙিনা ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা পানি এ মশার প্রধান প্রজননস্থল। তাই ডেঙ্গুর ঝুঁকি কমাতে আমাদের নিজেদের বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
তিনি আরও যোগ করেন, প্রত্যেক ব্যক্তি ও পরিবার যদি সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিয়ে নিজেদের ঘরবাড়ি, আশপাশের এলাকা এবং চলাচলের পথ পরিষ্কার রাখে, তবে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ ক্ষেত্রে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগ ও সম্মিলিত দায়িত্ববোধ অত্যন্ত জরুরি। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি, জমে থাকা পানি অপসারণ এবং একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন। শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে সচেতন করা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত করাই তাঁদের মূল উদ্দেশ্য।
উক্ত ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা প্রদান করে রহমান স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, প্রজন্ম ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, প্রজন্ম পাঠাগার, প্রজন্ম রিডস, প্রজন্ম বিজ্ঞান-বিতর্ক ও ল্যাংগুয়েজ ক্লাব, প্রজন্ম অ্যাসোসিয়েটস, বাংলাদেশ সাংবাদিক-সম্পাদক পরিষদ (বাসাস), প্রজন্ম সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এবং প্রগতিশীল শিক্ষা পরিষদ (প্রশিপ)।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied