ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২৬ বিকাল ৫:৫৮

সুনামগঞ্জ ২৫০শয্যা জেলা হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার গণমাধ্যম কর্মীদের সাথে ২৫০শয্যা সদর হাসপাতালের নবাগত তত্বাবধায়ক ও ডাক্তারদের মত বিনিময় সভাঅনুষ্ঠিত হয়েছে।

‎১৫ই অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সদর হাসপাতালের ২য় তলা কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ  আলী আশরাফ সোহাগের সভাপতিত্বে ডাক্তার নিশাত তাসলীম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আরএমও ডাঃ রফিকুল ইসলাম, ডাঃ বিষ্ণু প্রসাদ, ডাঃ জহুর লাল শিপলু প্রমূখ।

‎‎এছাড়াও সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ উকিলপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক প্রকাশক মোঃ শেরগুল আহমদ, সুনামগঞ্জ কালীবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জ খবর পত্রিকার সম্পাদক প্রকাশক পংকজ কান্তি দে,দৈনিক সুনামগঞ্জ সময়ের সম্পাদক প্রকাশক সেলিম আহমদ তালুকদার, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান, আর টিভির জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, সাংবাদিক আল-হেলাল, সাংবাদিক আকরাম উদ্দিন,সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, চ্যানেল ওয়ান টিভির প্রতিনিধি জাকির হোসেন,  চ্যানেল টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি এআর জুয়েল, সাংবাদিক জসিম উদ্দিন, হাসান চৌধুরী,আমিরুল ইসলাম, সুলেমান মিয়া, বাবুল মিয়া, সাংবাদিক মিজানুর রহমান , দৈনিক আজকালের ও বাসসের প্রতিনিধি আমিনুল হক, দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি কেএম শহীদুল ইসলাম, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস, বিজয়ের কন্ঠের প্রতিনিধি আব্দুল শহীদ, যমুনা টিভির জেলা প্রতিনিধি সোহানুর রহমান সোহান, বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রহমান, দৈনিক আমার বার্তা পত্রিকার প্রতিনিধি গাজী আফজাল হেসেন,দেশ টিভির জেলা প্রতিনিধি শাহবাজ মান্না, এসএ টিভির জেলা প্রতিনিধি শাহরিয়ার সুমন, বাংলা টিভির জেলা প্রতিনিধি আল হাবিব, গ্রীন টিভির জেলা প্রতিনিধি আল আমিন, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার সামিয়ান তাজুল, সুনামগঞ্জ খবর পত্রিকার স্টাফ রিপোর্টার কামরান,নাগরিক টিভির প্রতিনিধি জালাল উদ্দিন নাসিম,শেষ সংবাদের জেলা প্রতিনিধি কামাল পাশা,সাংবাদিক রাজু রমজান, সাংবাদিক মশিউর,চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন, হাওরাঞ্চলের স্টাফ রিপোর্টার শাওন রায়,সুনামগঞ্জ সময় পত্রিকার স্টাফ রিপোর্টার এরশাদুল হক, সুনামগঞ্জ ডাকের স্টাফ রিপোর্টার সালমান, দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি আপ্তাব উদ্দিন, আইপি টিভি চ্যানেল টুয়েন্টি ওয়ানের প্রতিনিধি শফিকুল বারীসহ আরও অনেকে। সভায় হাসপাতালের নবাগত তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলী আশরাফ  সকল সাংবাদিকদের কাছ থেকে হাসপাতালের ভোগান্তি নিরসনে এবং সেবার মানউন্নয়নের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেন এবং পরামর্শ নেন। এসময় তত্বাবধায়ক সকল সাংবাদিকদের সামনে হাসপাতালের সংকটময় সমস্যার কথা সাংবাদিকদের মাঝে তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকদের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপ কামনাসহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সু -দৃষ্টি কামনা করেন। সকলের সহযোগিতায়  সদর হাসপাতালের অনিয়ম-দুর্নীতি, দালাল মুক্ত একটি সেবামূলক  হাসপাতাল রূপান্তরিত করার আশাবাদ ব্যক্ত করেন নবাগত তত্বাবধায়কসহ কর্মরত সদর হাসপাতালের ডাক্তাররা।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান