ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
বয়স ১০৬ বছর। শরীরজুড়ে বার্ধক্যের ছাপ, ঠিকমতো কানে শোনেন না। তবুও থেমে নেই জীবনসংগ্রাম। জীবিকার তাগিদে গত ১২ বছর ধরে ইট ভেঙে উপার্জন করছেন ছব্দুল গাজী। সেই আয়েই চলে নিজের ও পরিবারের খরচ। একসময় চালু থাকা বয়স্কভাতাও এখন বন্ধ। এমন অসহায় পরিস্থিতিতে শতবর্ষী এই বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন যশোরের অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। ছব্দুল গাজী অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের মৃত হারান গাজীর ছেলে। বহু বছর আগে স্ত্রীকে হারিয়েছেন তিনি। পাঁচ সন্তানের মধ্যে দুই ছেলে মারা গেছেন। বেঁচে আছেন তিন মেয়ে। গত এক যুগ ধরে মৃত ছেলের স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস করছেন তিনি। বয়সের ভারে ন্যুব্জ শরীর নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইট ভেঙে দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা আয় করেন। সেই সামান্য অর্থেই চলে পরিবারের সংসার। সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালে ছব্দুল গাজীর জীবনসংগ্রাম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর নজরে আসে। এরপর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ছব্দুল গাজীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে ইউএনও তাঁর হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। সহায়তা পেয়ে আবেগাপ্লুত ছব্দুল গাজী বলেন, ‘সাংবাদিকরা আমার ছবি তুলেছিলেন। পরে ইউএনও সাহেব আমার সঙ্গে যোগাযোগ করে তাঁর অফিসে নিয়ে সাহায্য করেছেন। আল্লাহর কাছে সবার জন্য দোয়া করব।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ছব্দুল গাজীর বন্ধ হয়ে যাওয়া বয়স্কভাতা দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নওয়াপাড়া পৌরসভার পক্ষ থেকে প্রতি মাসে তাঁকে আর্থিক সহায়তার চেক দেওয়া হবে। এ ছাড়া সরকারি অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করারও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন