জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
পিরোজপুরের জিয়ানগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় জিয়ানগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জিয়ানগরের উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মোঃ ওয়ালিউর রহমান রুবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী।এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, উপজেলা জামায়াতের আমির মোঃ আলী হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ওসি মোঃ মহব্বাত খান, সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন, প্রেসক্লাবের সভাপতি খানমোঃ নাসির উদ্দীন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম,পত্তাশী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড.ননী গোপল রায় সহ স্থানীয় সুধীজনেরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী বলেন, “বিগত সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। জিয়ানগর উপজেলায় যেসব উন্নয়নকাজ থেমে আছে সেগুলো পুনরায় চালু করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উপজেলায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে এবং ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার গুরুত্ব দেন । শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের বিষয়ে জেলা প্রশাসক বলেন, পূজাকে কেন্দ্র করে সবার সহযোগিতা প্রয়োজন। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রেখে সবাইকে উৎসউদ্যাপন করতে হবে।সভায় পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে উপজেলার হতদরিদ্রদের নারীদের মাঝে নগদ অর্থ প্রদান এবং উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়াসামগ্রী বিতরন করেন ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন