গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নদীভাঙনকবলিত মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসন এবং আন্তর্জাতিক পানি আইন অনুযায়ী অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার রেলবাজার কুঠিপাড়া, বারুইপাড়া এবং চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর বয়ারমারীসহ বিভিন্ন নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী গোদাগাড়ী শহরের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ আই-বাঁধ, টি-বাঁধ ও শহররক্ষা বাঁধের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।পদ্মা নদীর নাব্যতা সংকট ও ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হওয়া প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার ইতিমধ্যে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে।
তিনি বলেন, “আমরা আশা করছি, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গ্যারান্টি ক্লজ দিয়ে ফারাক্কা চুক্তি করেছিলেন, সে অনুযায়ী ভারত আরেকটি চুক্তি নবায়ন করবে। ভারতের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা আন্তঃসীমান্ত নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করবে।”প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বাংলাদেশের যে প্রত্যাশা, তা ভারতীয় রাষ্ট্রদূতের কাছে জোরালোভাবে তুলে ধরা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী ও পবা অঞ্চলে নদী সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে এর আগে পবা উপজেলার নওহাটা সেতুসংলগ্ন এলাকায় বারনই নদী পুনরুজ্জীবিত, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।
এ ছাড়া উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক রুহুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসান, রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী পার্থ সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় মানুষের দাবি ও অধিকার তুলে ধরতে এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম শাওয়াল, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম কিবরিয়া রুলু, পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন