তনুশ্রীই তবে জিতের সীতা?
এবার ‘রাবণ’ রূপে আসছেন জিৎ। ‘রাবণ’ সিনেমার পোস্টার সামনে আসার পর থেকেই দর্শকের মনে জেগেছে নানা কৌতূহল। লাল চোখ, ভ্রুর মাঝে কাটা দাগ, কুটিল হাসি, সব মিলিয়ে একেবারে নতুন লুকে দেখা গেছে এই অভিনেতাকে।
এবার একে একে মিলছে নানা প্রশ্নের উত্তর। ‘রাবণ’ সিনেমায় জিৎ ছাড়াও মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে। এছাড়া রয়েছেন নবাগতা লহমা ভট্টাচার্য। এর আগে বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।
এমএন রাজের পরিচালনায় ও জিৎ, গোপাল মদনানি এবং অমিত জুমরানির প্রযোজনায় আসছে এই অ্যাকশনধর্মী ছবি।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) হয়ে গেল ‘রাবণ’-এর শুভ মহরত। শুক্রবার থেকেই কাজ শুরু হচ্ছে এই ছবির। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ মহরতের ছবি শেয়ার করেছেন ছবির কলাকুশলীরা।
এর আগে পাভেল পরিচালিত ‘অসুর’ ছবিতে ভিন্ন লুকে দেখা গিয়েছিল জিতকে। ‘রাবণ’ ছবিতেও তার লুক ইতিমধ্যেই আলোচনায়।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ