ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ইনস্টাগ্রামে সাইফ আলী খান, ছেলে বললেন— ‘আব্বা আপনি?’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২৬ দুপুর ৪:৪৪

বলিউডের ‘নবাব’ সাইফ আলী খান এতদিন সামাজিক মাধ্যম থেকে অনেকটাই দূরত্ব বজায় রেখে চলছিলেন। তবে অবশেষে ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন। নায়কের এই ভার্চুয়াল আত্মপ্রকাশ যেমন আলোচনায়, তেমনি বিনোদনে ভরপুর! 

পাতৌদি প্যালেসের ঐতিহ্যবাহী লাইব্রেরি ঘরে তোলা নিজের কিছু নান্দনিক ছবি দিয়ে ইনস্টাগ্রামে পা রাখেন সাইফ আলি খান; আর সে থেকেই ভক্তদের উন্মাদনা ছড়িয়ে পড়ে। তবে লাখো অনুরাগীর মতোই সবচেয়ে বড় চমকটি পেয়েছেন সাইফের বড় ছেলে ইব্রাহিম আলী খান।

নিজের চোখে দেখেও যেন বিশ্বাস করতে পারছিলেন না যে তার বাবা সত্যি সত্যিই ইনস্টাগ্রামে যোগ দিয়েছেন! তাই বাবার অ্যাকাউন্ট দেখে অবাক হয়ে ইব্রাহিম মন্তব্য করেন, “আব্বা, এটা কি সত্যিই আপনি, নাকি অন্য কেউ?”

বাবার স্টাইলে ইব্রাহিমকে পাল্টা এক হাত নিয়ে ২০০৮ সালের মে মাসের একটি পুরোনো শৈশব ছবি পোস্ট করেন সাইফ। জবাবে রসিকতা করে জানতে চান, ছবিতে থাকা ছোট ছেলেটিই সে কি না! বাবার এই দারুণ হিউমার ও রসিকতা সানন্দে গ্রহণ করে ইব্রাহিমও উত্তর দেন, “মনে তো হয় সেটাই!” 

সামাজিক মাধ্যমে বাবা-ছেলের এই মিষ্টি ও হাসিখুশি নোখ-জোখ নেটিজেনদের মধ্যে রীতিমতো হাসির খোরাক জোগাচ্ছে এবং ভক্তরা এটি উপভোগ করছেন।

বর্তমানে বিনোদন জগতের আলোচনায় নতুন মুখ হিসেবে বেশ আলোচনায় আছেন ইব্রাহিম আলী খান। সাইফ আলী খান ও অমৃতা সিং-এর ঘরের প্রথম সন্তান তিনি। 

aliul / aliul