সুস্থতার পথে কল্পনা
ভাইরাসজনিত গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে গত ১৩ দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চলতি সপ্তাহেই তার বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে। সোমবার হাসপাতালে এই অভিনেত্রীকে দেখতে যান অভিনয় শিল্পী সংঘের প্রতিনিধিরা। এ সময় তারা তার শারীরিক অবস্থার খোঁজ নেন।
জানা গেছে, ভাইরাসজনিত সমস্যায় খালেদা আক্তার কল্পনার পুরো শরীর আক্রান্ত হয়েছিল। এমনকি টানা চার-পাঁচ দিন কথা বলতেও পারেননি তিনি। তবে বর্তমানে তার অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। চিকিৎসা শেষে শিগগিরই বাসায় ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। এদিকে সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। সাদাকালো সিনেমার যুগে নায়িকা হিসেবে অভিনয়জীবন শুরু করেন খালেদা আক্তার কল্পনা। পরবর্তী সময়ে বড় বোন, ভাবি ও মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন এই শিল্পী।
শান্তা / শান্তা
গ্লোবালি অনেক বড় জায়গায় যেতে হবে
সুস্থতার পথে কল্পনা
ধূমপান করতে হাত কাঁপছিল, লজ্জা লাগছিল : বিদ্যা
দীর্ঘদিন পর এক মঞ্চে ফিরছেন জেমস-হাসান
১ হাজার কোটি টাকার সম্পত্তি কীভাবে সামলান সাবা
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
জন্মদিনে ভালোবাসায় সিক্ত সোহানা সাবা, বললেন আক্ষেপের কথাও
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
কাজ পেতে নগ্ন দৃশ্যে অভিনয় করতেন ‘গেম অব থ্রোনস’ তারকা লিনা হেডি
অপেক্ষায় ম্রুণাল ঠাকুর, ৯ মাসে নেই কোনও ছবি অভিনেত্রীর
শাকিব খানের 'মহব্বত'-এ যুক্ত হলেন রাকিব
সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে!