ধূমপান করতে হাত কাঁপছিল, লজ্জা লাগছিল : বিদ্যা
রজনীকান্তের সঙ্গে প্রথম দিনের শুটিং, তার ওপর ধূমপানের দৃশ্য—সব মিলিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ‘জেলার ২’ সিনেমার একটি দৃশ্যে রজনীকান্তের মুখের দিকে ধোঁয়া ছাড়তে হয়েছিল তাকে।
সেই দৃশ্য ধারণ করতে গিয়ে হাত কাঁপতে শুরু করে বিদ্যার। পরে অভিনেত্রী জানান, সহ-অভিনেতার সামনে নার্ভাস হওয়ার চেয়ে নিকোটিনের প্রভাবই তাকে বেশি অপ্রস্তুত করে দিয়েছিল।
নেলসন দিলীপকুমারের পরিচালনায় ‘জেলার ২’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্রে অভিষেক হচ্ছে বিদ্যার। ছবিতে রজনীকান্তের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।
সিনেমার ট্রেলারে নীল শাড়ি, ছোট চুল আর হাতে সিগারেট নিয়ে বিদ্যার উপস্থিতি ইতিমধ্যে আলোচনায় এসেছে।
সম্প্রতি নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে বিদ্যা বলেন, তিনি ভেবেছিলেন ধূমপান করতে জানেন এবং সেটে গিয়ে সহজেই দৃশ্যটি করতে পারবেন। কিন্তু প্রথমবার শুটিংয়ের পরই তার হাত কাঁপতে শুরু করে। এতে বিব্রত হয়ে পড়েন তিনি।
বিদ্যার ভাষায়, “আমার মনে হয়, ‘জেলার ২’-এর সেটে যা হয়েছিল, তা হলো নিকোটিনের প্রভাব অনুভব করেছিলাম। ভেবেছিলাম, আমি ধূমপান করতে জানি। সেটে গিয়ে ধূমপান করব—ব্যাপারটা এমনই সহজ হবে!”
অভিনেত্রী জানান, সেটে উপস্থিত অনেকেই ভেবেছিলেন, রজনীকান্তের সামনে অভিনয় করতে গিয়ে তিনি নার্ভাস হয়ে পড়েছেন। কিন্তু বিদ্যার দাবি, শুরুতে তিনি বেশ উৎসাহী ছিলেন। হাত কাঁপতে শুরু করার পরই অস্বস্তি তৈরি হয়।
তিনি বলেন, ‘হাত কাঁপতে শুরু করার পর আমি বিব্রত হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল, আজই কি এমনটা হতে হলো?’
তবে শুটিংয়ের সময় রজনীকান্তের আচরণ তাকে স্বস্তি দিয়েছিল। বিদ্যা জানান, অভিনেতা তার প্রতি আন্তরিক ছিলেন এবং প্রতিদিন খোঁজ নিতেন তিনি ঠিক আছেন কি না। পরিচালক নেলসনও তাকে চাপ না নিতে বলেছিলেন। কারণ, অতিরিক্ত দুশ্চিন্তা করলে পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠতে পারে।
পর্দায় নারীদের ধূমপান নিয়ে কী বললেন বিদ্যা
সিনেমায় নারীদের ধূমপান দেখানোর বিষয়টি নিয়েও কথা বলেছেন বিদ্যা। তার মতে, একসময় নারীদের ধূমপানকে সামাজিকভাবে গ্রহণযোগ্য মনে করা হতো না। ফলে পর্দায় কোনো নারী চরিত্রকে বিদ্রোহী বা প্রচলিত নিয়মের তোয়াক্কা না করা মানুষ হিসেবে তুলে ধরতে ধূমপানের দৃশ্য ব্যবহার করা হতো। তবে সব ক্ষেত্রে এই উপস্থাপন যথাযথভাবে কাজ করেনি বলেও মনে করেন তিনি।
বিদ্যার ধারণা, বর্তমান সময়ে ধূমপানকে আর আগের মতো আকর্ষণীয় মনে করেন না তরুণেরা। বিশেষ করে জেন-জি প্রজন্মের মধ্যে ধূমপানকে ‘কুল’ ভাবার প্রবণতা কমেছে বলে মন্তব্য করেন তিনি। তবে নারীদের ধূমপান নিয়ে সামাজিক বিচার-বিশ্লেষণ কতটা বদলেছে, সে বিষয়ে নিশ্চিত নন অভিনেত্রী।
এর আগে ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমায় সিল্ক স্মিতার চরিত্রে অভিনয়ের সময়ও ধূমপানের দৃশ্য নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছিলেন বিদ্যা। চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে তাকে ধূমপান করতে হয়েছিল। পরে কিছুদিন ধূমপানের অভ্যাস তৈরি হলেও একসময় তা ছেড়ে দেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী।
‘জেলার ২’ সিনেমায় বিদ্যার এই অভিজ্ঞতা আবারও সামনে এনেছে পর্দায় চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীদের নানা চ্যালেঞ্জের বিষয়টি।
শান্তা / শান্তা
গ্লোবালি অনেক বড় জায়গায় যেতে হবে
সুস্থতার পথে কল্পনা
ধূমপান করতে হাত কাঁপছিল, লজ্জা লাগছিল : বিদ্যা
দীর্ঘদিন পর এক মঞ্চে ফিরছেন জেমস-হাসান
১ হাজার কোটি টাকার সম্পত্তি কীভাবে সামলান সাবা
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
জন্মদিনে ভালোবাসায় সিক্ত সোহানা সাবা, বললেন আক্ষেপের কথাও
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
কাজ পেতে নগ্ন দৃশ্যে অভিনয় করতেন ‘গেম অব থ্রোনস’ তারকা লিনা হেডি
অপেক্ষায় ম্রুণাল ঠাকুর, ৯ মাসে নেই কোনও ছবি অভিনেত্রীর
শাকিব খানের 'মহব্বত'-এ যুক্ত হলেন রাকিব
সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে!