ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ব্যাংককে মেহজাবীনের স্বপ্নপূরণ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-১০-২০২৬ দুপুর ১১:২০

অভিনয়ে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছেন মেহজাবীন চৌধুরী। নাটকে সাফল্যের পর এসেছেন সিনেমায়। এখানেও তার সুনাম ছড়িয়ে পড়ছে। তবে এই স্বপ্নীল জীবনের বাইরে তারও কিছু স্বপ্ন আছে, যেগুলো একে একে পূরণ করে নিচ্ছেন।

যেমন একটি স্বপ্ন পূরণ করলেন এবার ব্যাংককে গিয়ে। উপভোগ করলেন তুমুল জনপ্রিয় কানাডিয়ান গায়ক ‘দ্য উইকেন্ড’-এর কনসার্ট।

বর্তমানে দ্য উইকেন্ড রয়েছেন তার বিখ্যাত মিউজিক ট্যুর ‘আফটার আওয়ারস টিল ডন ট্যুর’-এ। এরই অংশ হিসেবে থাইল্যান্ডের ব্যাংককে পরপর তিন দিনে তিনটি কনসার্ট করেছেন। ১১, ১২ ও ১৩ অক্টোবরের কোনো একটি শো-তে অংশ নিয়েছিলেন মেহজাবীন।

এই সফরে মেহজাবীনের সঙ্গে ছিলেন তার স্বামী, নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীব। কনসার্টে যেতে পেরে ভীষণ উচ্ছ্বসিত অভিনেত্রী। বুধবার (১৪ অক্টোবর) ফেসবুকে একটি ট্রানজিশন ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে দ্য উইকেন্ডের গানের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা গেল মেহজাবীনকে।

দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব
ভিডিওর একেকটি দৃশ্যে দেখা যায়, কখনো তিনি হোটেলের বিছানা থেকে উঠছেন, কখনো বিমানে চড়ে যাচ্ছেন, কখনো হোটেল থেকে বের হচ্ছেন, আর শেষে কনসার্টের নরম আলোয় আদনানের সঙ্গে উপভোগ করছেন প্রিয় শিল্পীর গান। গায়কের সঙ্গে গলা মিলিয়েছেন অভিনেত্রীও।

ভিডিওটির সঙ্গে মেহজাবীন ক্যাপশনে লেখেন, ‘আরো একটা স্বপ্ন পূরণ হলো—দ্য উইকেন্ডকে লাইভে দেখা ও শোনা।’

২০২২ সালের জুলাইতে শুরু হয়েছিল দ্য উইকেন্ডের এই কনসার্ট ট্যুর। এখনো চলছে এর শো। ট্যুরের অংশ হিসেবে এ পর্যন্ত বিশ্বের ২৯টি দেশে প্রায় ১৭০টি কনসার্ট করেছেন তিনি। ২০২৫ সালের নভেম্বরেই এই মিউজিক্যাল ট্যুরের টিকিট বিক্রির আয় ছাড়িয়েছে ১ বিলিয়ন ডলার। ফলে ইতিহাসের অন্যতম সফল মিউজিক ট্যুর হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, দ্য উইকেন্ডের আসল নাম অ্যাবেল তাসফায়ে। কানাডিয়ান এই শিল্পী বর্তমান সময়ে তরুণদের কাছে বিপুল জনপ্রিয়। চারটি গ্র্যামি, ২০টি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার পেয়েছেন। তিনিই প্রথম শিল্পী, স্পটিফাইতে যার ১০০ মিলিয়ন মাসিক শ্রোতা হয়েছিল। শুধু তাই নয়, ২০২৫ সালের সর্বোচ্চ পারিশ্রমিকের সংগীতশিল্পী তিনি। এছাড়া স্পটিফাইয়ের ইতিহাসে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গান ‘ব্লাইন্ডিং লাইটস’ তারই। প্ল্যাটফর্মটিতে এর স্ট্রিমিং সংখ্যা ৫ দশমিক ৬ বিলিয়নের বেশি।

aliul / aliul

ফের প্রেম জল্পনা উসকে দিলেন ‘সাইয়ারা’ জুটি

ব্যাংককে মেহজাবীনের স্বপ্নপূরণ

গ্লোবালি অনেক বড় জায়গায় যেতে হবে

সুস্থতার পথে কল্পনা

ধূমপান করতে হাত কাঁপছিল, লজ্জা লাগছিল : বিদ্যা

দীর্ঘদিন পর এক মঞ্চে ফিরছেন জেমস-হাসান

১ হাজার কোটি টাকার সম্পত্তি কীভাবে সামলান সাবা

স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ

জন্মদিনে ভালোবাসায় সিক্ত সোহানা সাবা, বললেন আক্ষেপের কথাও

পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা

কাজ পেতে নগ্ন দৃশ্যে অভিনয় করতেন ‘গেম অব থ্রোনস’ তারকা লিনা হেডি

অপেক্ষায় ম্রুণাল ঠাকুর, ৯ মাসে নেই কোনও ছবি অভিনেত্রীর

শাকিব খানের 'মহব্বত'-এ যুক্ত হলেন রাকিব