বাগেরহাটের মোংলা ইপিজেডে সড়কে ঝরল গার্মেন্টস কর্মীর প্রান
বাগেরহাটের মোংলায় ইপিজেডের সামনের সড়কে কাকলি বেগম (২৮) নামের একজন অন্তঃসত্ত্বা গার্মন্টস শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গার্মেন্টস ছুটি শেষে বাড়ি ফেরার পথে মাহিন্দ্র ও ব্যাটারীচালিত ভ্যানের সংঘর্ষে রক্তাক্ত অবস্থায় কাকলী বেগম কে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো ৬/৭ জন আহত হয়েছেন। নিহত কাকলি বেগম মোংলা পৌর শহরের শাহাজালাল পাড়া (মনপুরা) এলাকার ভাড়াটিয়া মোঃ শাহিনের স্ত্রী। কাকলি বেগম মোংলা ইপিজেডের জিনলাইট কোম্পানিতে অপারেটর শ্রমিক ছিলেন বলে জানান মোংলা বাসস্ট্যান্ড মাহিন্দ্রা- ইজিবাইক সমিতির সভাপতি সাব্বির মাহমুদ মাসুম। মোংলা থানা পুলিশ জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় মোংলা ইপিজেডের শ্রমিকদের নিয়ে একটি মাহিন্দ্রা মোংলা বাসস্ট্যান্ডে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সাথে মাহিন্দ্রাটির সংঘর্ষ হয়। এ সময় মাহিন্দ্রা উল্টে গিয়ে যাত্রীরা (ইপিজেড শ্রমিক) রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যায় ইপিজেডের জিনলাইট কোম্পানিতে চাকুরিরত শ্রমিক কাকলী বেগম। নিহত কাকলী ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়াও আহত হয়েছে আরো ৬/৭ নারী শ্রমিক। নিহত কাকলির স্বামীও মোংলা ইপিজেডের একজন গার্মেন্টস শ্রমিক। তাদের মুল বাড়ী বাগেরহাটের মোড়েলগঞ্জে। মোংলা থানার ওসি মোঃ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবারের সিদ্ধান্ত ও অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন
২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার
বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ