ধনবাড়ীতে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও দোয়া
দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে আলোচনা সভা, পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমা বিকেল সাড়ে ৩টায় ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নে অবস্থিত একই মাদ্রাসা প্রাঙ্গণে বলিভদ্র দাখিল মাদ্রাসা ও হযরত খাব্বাব (রা.) দারুল উলুম মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে এ আয়োজন করা হয়।
কোরআন খতম শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আবু ইউসুফ জামালী ও শিক্ষক হাফেজ মাসুদুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে দৈনিক কালবেলা সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। জনমানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা তুলে ধরতে পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওলামা-মাশায়েখ, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শেষে দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য, দেশের শান্তি-সমৃদ্ধি এবং গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত থাকার কামনায় বিশেষ দোয়া করা হয়।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন
২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার
বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা করা যাবে না: বিমানমন্ত্রী মিল্লাত
Link Copied