ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বরিশাল সিস্টারস্-ডে স্কুলে ব্যতিক্রমী উপকরণ প্রদর্শনী ও উপস্থাপন অনুষ্ঠান


এম জহির, বরিশাল  photo এম জহির, বরিশাল
প্রকাশিত: ১৬-১০-২০২৬ বিকাল ৫:৫৯
বরিশাল নগরীর সিস্টারস্-ডে সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যতিক্রমী "উপকরণ প্রদর্শনী ও উপস্থাপন" অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
আজ বেলা ১২টায় বিদ্যালয়ের হলরুমে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যতিক্রমী এই প্রদর্শনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সহ-সভাপতি ইসরাত জাহান মিলি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নাত আরা নবীনা এর পরিচালনায় উপস্থিত ছিলেন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী অভিভাবক ও শিক্ষার্থীরা। 
অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীদের নিজেদের তৈরি সহজলভ্য উপকরণসমূহ সংশ্লিষ্ট বিষয় পাঠের শিরোনাম ও পৃষ্ঠা নম্বরসহ শ্রেণীভিত্তিক প্রদর্শনের জন্য পাঁচটি স্টল করা হয়েছে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা পর্যায়ক্রমে প্রতিটি স্টল সুন্দরভাবে উপস্থিত অতিথি ও অভিভাবকদের মাঝে প্রদর্শন করে। সকল অতিথিরা উপকরণসম্বলিত স্টল গুলো ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন এবং আনন্দের সহিত উপভোগ করেন। 
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা তাদের উপকরণ সম্বলিত স্টল গুলো সম্পর্কে বিস্তারিত ভাবে উপস্থাপন করে। উপস্থাপক শিক্ষার্থীদের মধ্য থেকে অতিথিরা প্রতি শ্রেণী থেকে একজন করে শ্রেষ্ঠ উপস্থাপক নির্বাচন করেন। পরিশেষে শ্রেণীভিত্তিক শ্রেষ্ঠ উপস্থাপকদের  পুরস্কার বিতরণ করা হয়েছে। 
আমন্ত্রিত অতিথিরা ব্যতিক্রমী এই শিক্ষণীয় উপকরণ ও উপস্থাপন অনুষ্ঠানের আয়োজনকে স্বাগত জানান। প্রতিবছর এমন শিক্ষণীয় উপকরণ মেলা প্রদর্শনীর ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান। 
বিদ্যালয়ের সকল শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় এবং অভিভাবকদের সহযোগিতায় ও শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।

এমএসএম / এমএসএম

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার

বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস