হাতিয়ায় সম্প্রীতির বন্ধনে দুর্গোৎসব, অসহায়দের মাঝে ২০০ শাড়ি-লুঙ্গি বিতরণ
ধর্ম যার যার, উৎসব সবার—এই স্লোগানকে ধারণ করে নোয়াখালীর হাতিয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসহায় নারী ও পুরুষের মাঝে ২০০টি শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। হিন্দু-মুসলিমের ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ এলাকায় ব্যবসায়ী পঙ্কজ চন্দ্র কাহারের বাড়িতে এ শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আনন্দ, ভালোবাসা ও মানবিকতারও বার্তা বহন করে। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এখানে ধর্মের কোনো ভেদাভেদ নেই; মানুষের পরিচয় সবার আগে, আর সম্প্রীতি ও মানবিকতাই সবচেয়ে বড় বন্ধন।
তাঁরা আরও বলেন, হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়েই গড়ে ওঠে শান্তিপূর্ণ সমাজ। উৎসবের আনন্দ যেন কোনো অসহায় মানুষের কাছে অধরা না থাকে, সে লক্ষ্যেই এ আয়োজন।
অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের মানবিক উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং একে অপরের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হবে অসাম্প্রদায়িক ও সম্প্রীতিপূর্ণ সমাজের দৃষ্টান্ত।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন