সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
মানবকল্যাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে
মানবকল্যাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, সিলেট নগরীর মানুষ ঐতিহ্যগতভাবেই শান্তিপ্রিয় ও পরমতসহিষ্ণু। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনে যাতে কোনো প্রকার ঘাটতি বা বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়ে সিটি কর্পোরেশন সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় নগরীর দাড়িয়াপাড়াস্থ শ্রীশ্রী রক্ষাকালীবাড়ী প্রাঙ্গণে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে আয়োজিত দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল ব্যক্তিদের মাঝে বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় শাখার সভাপতি অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা বেণু ভূষণ দাশের সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য, দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অ্যাপেক্সিয়ান চন্দন দাশ, জেলা শাখার সাধারণ সম্পাদক ও ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপক দীপক কুমার দাশ, পরিষদের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ফণী ভূষণ সরকার এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস।
পবিত্র বৈদিক মন্ত্র পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক এমসি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কানন কান্তি দাশ। সভায় বক্তারা স্বামী বিবেকানন্দের ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’ আদর্শে অনুপ্রাণিত হয়ে আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেড় শতাধিক নারী-পুরুষের মাঝে দুর্গাপূজার নতুন বস্ত্র বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে বাংলাদেশ বেতারের শিল্পী প্রদীপ কুমার দে ও তাঁর দলের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিষদের বিভাগীয় সহ-সভাপতি অ্যাডভোকেট বিশ্বনাথ ঘোষ, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ রায়, কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত শিক্ষক নরেশ চন্দ্র রায়, সহ-কোষাধ্যক্ষ ডা. প্রণদীশ চন্দ্র দেব ও সদস্য রূপক চন্দ্র দাশসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন