দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা করা যাবে না: বিমানমন্ত্রী মিল্লাত
দেড় বছরে অন্তর্বর্তী সরকার দেশের যে ক্ষতি করেছে, তা বর্ণনা করা যাবে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট কাটিয়ে উঠতে আরও এক থেকে দেড় বছর সময় লাগতে পারে। বর্তমান সরকার জনগণকে স্বস্তি দিতে কাজ করছে। এ জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সুরক্ষা সেবা প্রদান, সংবর্ধনা ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিভিন্নভাবে চক্রান্ত করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু জনগণ তা হতে দেয়নি। গত ১৭ বছরে তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশের যে ক্ষতি করেছে, তার পাশাপাশি গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারও ব্যাপক ক্ষতি করেছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরপরই বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ইরান ও ইউক্রেনসহ বিভিন্ন অঞ্চলে সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতি সংকটের মুখে পড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়ছে। গ্যাসের সংকট নিরসনে সময় লাগবে। তারপরও যতটুকু সম্ভব গ্যাস আমদানি করে সরবরাহ অব্যাহত রাখা হচ্ছে।
ইউরোপে প্রতি লিটার ডিজেলের দাম বাংলাদেশের মুদ্রায় সাড়ে ৩০০ টাকা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের কিছু লোক সাধারণ মানুষকে উসকে দিয়ে অকারণে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে বলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বট ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সরকার ও প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার রোধে সবাইকে সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
মাদক প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাদকের সঙ্গে কোনো আপস করা হবে না। মাদকের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। দলের কেউ খারাপ কাজ করলে তাঁকে বহিষ্কার করতেও দল প্রস্তুত রয়েছে। সরকার সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে। এ ছাড়া বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। বৃক্ষমেলার উদ্বোধন ও চারা বিতরণ
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন করেন মন্ত্রী। পরে মেলা পরিদর্শন শেষে উপজেলা অডিটরিয়ামে সংবর্ধনা ও আলোচনা সভায় যোগ দেন তিনি। এ সময় উপজেলা পরিষদ চত্বরে একটি অর্জুন গাছের চারা রোপণ এবং ২ হাজার ৬০০টি বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ৫০০টি গাছের চারাও বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জোনাঈদ আফ্রাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা। দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে সহায়তা বিতরণ
অনুষ্ঠানে সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৫২ জন দরিদ্র ও অসহায় ব্যক্তির মধ্যে ৩ লাখ ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ৭৫ বান্ডিল ঢেউটিন এবং ২ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। বকশীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতজন ব্যবসায়ীর মধ্যে ১ লাখ ৮৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৪ জন শিক্ষার্থীর মধ্যে ৫৬ হাজার টাকা, তিনজন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল এবং দুজন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়। এ ছাড়া ১৯ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। উপজেলার ১৭টি পূজামণ্ডপে সরকারি তহবিল থেকে প্রতিটিতে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। পৌরসভার পক্ষ থেকে ১২টি পূজামণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়।
এ ছাড়া আনসার-ভিডিপির ১৫ জন সদস্যের মধ্যে একটি করে ছাতা ও টর্চলাইট বিতরণ করা হয়। দুজন ভিক্ষুককে নগদ অর্থ এবং ১০ জন ভিক্ষুকের মধ্যে দুটি করে মোট ২০টি ছাগল বিতরণ করা হয়। জিআর কর্মসূচির আওতায় ৩ লাখ ১৫ হাজার টাকা এবং ৯০০ জন উপকারভোগীর মধ্যে ৩০ মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হয়। পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ১২ জনের মধ্যে ৬০ হাজার টাকা আর্থিক সহায়তাও দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। সামাজিক সুরক্ষা কর্মসূচির এসব সহায়তা দরিদ্র, অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রায় সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন
২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার
Link Copied