ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ১৬-১০-২০২৬ বিকাল ৬:১০

নড়াইলের নড়াগাতী থানার বড়দিয়া বাজারে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে তিনি ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ভাঙনের খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে কথা বলেছেন। তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বাজেট না থাকায় নিজের ব্যক্তিগত তহবিল থেকে ৪ লাখ টাকা দিয়ে প্রকল্প তৈরি করে কাজ শুরু করার উদ্যোগ নিয়েছেন। বড়দিয়া রক্ষায় বাজারসংলগ্ন তিন নদীর মোহনায় স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধ এবং ভবিষ্যতে ওই এলাকা ইজারা না দেওয়ার বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবেন। এ ছাড়া খুব শিঘ্রই বড়দিয়া বাজার হতে ফেরীঘাটের দক্ষিন পর্যন্ত ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

অন্যদিকে নড়াইলের উন্নয়নে ৩৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বরাদ্দের কাজ সম্পন্ন হলে জেলার রাস্তাঘাটের বেহাল দশা থাকবে না।পরে তিনি বড়দিয়া বাজার মন্দির ও বিভিন্ন সড়ক পরিদর্শন করেন এবং সড়কগুলো দ্রুত সংস্কারের আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর দুপুর থেকে বড়দিয়া বাজারে ভয়াবহ নদীভাঙন শুরু হয়। এতে ৮-১০টি চায়ের দোকানসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যায়। 

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার