আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরার শালিখায় বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর (শুক্রবার) সকাল ১১ টায় শালিখা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের ওপর ন্যস্ত। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি।”
তিনি দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সনাতন ধর্মাবলম্বীরা যেন আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
একই সঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের সতর্ক ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুন্সি আনিচুর রহমান মিল্টন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহাফুজুর রহমান,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ চন্দ্র বিশ্বাস।
এ ছাড়া অনুষ্ঠানে শালিখা থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পুলিশের তদন্ত কর্মকর্তা দেবব্রত।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন