রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমামগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল খালেক পাটোয়ারী।
সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ধর্মীয় সহনশীলতা বৃদ্ধি এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক হাফেজ মো. জাকারিয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন রায়গঞ্জ উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আব্দুর রাজ্জাক। সভা সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন রায়গঞ্জের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শাহীন সরকার।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নিমগাছী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মো. রফিকুল ইসলাম। সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন