ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১০-২০২৬ বিকাল ৬:২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পটিয়া উপজেলা শাখার ৮২ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর মনছুরল ইসলাম এবং সদস্যসচিব হয়েছেন অ্যাডভোকেট মুহাম্মদ আরমান আজাদ।

গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার)  চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির আহ্বায়ক লায়ন এ এম মুন্না চৌধুরী, সদস্যসচিব জুবাইরুল আলম মানিক ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন কমিটির অনুমোদন দেন।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ ইলিয়াস কায়সার, মনির আহমদ, মাওলানা মো. ইদ্রিস হোসাইন, মাইনুল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম। সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মো. শহিদুল ইসলামকে। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান জুয়েল, মো. আব্দুর রশিদ, মোহাম্মদ আসিফ, অবসরপ্রাপ্ত কমান্ডার মুজিবুর রহমান ও প্রকৌশলী হায়দার আলী।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ নুরুল মোস্তফা মুনিরী। সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. নুরুল আলম ও মুহাম্মদ ওমর ফারুককে। এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহেদুল হক, হারুনুর রশিদ, আব্দুল মান্নান (খরনা), রবিউল হাসান মিশকাত, আব্দুল নূর আরজু, মো. মিজান হোসাইন, দৌলত খান ও মো. আব্দুল্লাহ।

কমিটির অন্যান্য পদে দপ্তর সম্পাদক আরফাতুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মো. রায়হান ইসলাম, গাজী মোহাম্মদ ইশতিয়াক ও মুহাম্মদ আব্দুল্লাহ আইমন সাদি, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাৎ হোসেন অভি এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সায়েদ ছিদ্দিক সোহাগ দায়িত্ব পেয়েছেন।

মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক হয়েছেন মুজিবুর রহমান তুষার। কোষাধ্যক্ষ হাফেজ মোহাম্মদ আবু তৈয়ব এবং সহ-কোষাধ্যক্ষ মো. আলী ইমাম ও হাবিব উল্লাহ। সমাজকল্যাণবিষয়ক সম্পাদক প্রকৌশলী রেজাউল হক এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন তুষার।

এ ছাড়া তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে মোহাম্মদ রায়ান, শিক্ষা সম্পাদক হিসেবে আব্দুল মান্নান মাস্টার, সহ-শিক্ষা সম্পাদক হিসেবে মোহাম্মদ ফয়সাল হোসেন, নারী বিষয়ক সম্পাদক হিসেবে জান্নাতুল ফেরদৌস এবং সহ-নারীবিষয়ক সম্পাদক হিসেবে আফসানা মিমিকে মনোনীত করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার আরও ৪০ জন। তাঁদের মধ্যে রয়েছেন মো. আবু ইউসুফ, আব্দুল মান্নান, নুরুল হক সওদাগর, মোহাম্মদ কানন, আব্দুল জলিল, মনিরুল আহমেদ, কামরুল ইসলাম, মো. জলিল, মো. সেলিম, আনসারুল হক বাবুল, ফাতেমা বেগম, মামুনুল ইসলাম, মো. নাসির উদ্দিন, মুহাম্মদ বিন নাছির সিকদার, শফিকুজ্জামান, এম.ডি. বাবলু চৌধুরী, হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম চৌধুরী, মো. নিজাম উদ্দিন, নুরুল আবছার, হাফেজ শাহাদাত হোসেন, তৈয়বুর রহমান, জয়নাল আবেদীন, রাগিব ইবনে আলম (সাদাফ), ইয়াছিন আরাফাত, সিয়াম ইয়াছিন সামির সাইদ, মো. সাব্বির আহমেদ, মো. জাহেদুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, মুহাম্মদ সাইফুদ্দীন, মো. আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ এমরুল হোসেন, মো. আব্দুল বারেক, মোনতাহিনা হাসনাত, নিতু মুহাম্মদ, নাজিবুস সোবহান, মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ হানিফসহ অন্যরা।

চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, নতুন কমিটির মাধ্যমে পটিয়ায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। প্রয়োজনে কমিটিতে সংযোজন-বিয়োজন করা হতে পারে। তিনি বলেন,  এনসিপি এখন গণমানুষের দল।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার