লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
লালমনিরহাটের পাটগ্রাম ও হাতিবান্ধা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকার দুর্গাপূজায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্তে ৮ কিলোমিটারের মধ্যে এবং ব্যাটালিয়ন সদর থেকে ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬৫টি পূজা মণ্ডপে ১২ সাময়িক বাহিনী বিজিবি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার উদ্দেশ্যে সীমান্তবর্তী বিওপির পাশাপাশি হাতীবান্ধা এলাকায় সীমান্ত ফাঁড়ি একটি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীল পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন, পুলিশ, এসআরবি, আনসার ও ভিডিপি এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। মণ্ডপ পরিদর্শন, কার্যকর টহল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণের মাধ্যমে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে কঠোর সতর্কতার কথা জানিয়ে বিজিবির পক্ষ থেকে বলা হয়, "কেউ যেন গুজব বা অপতথ্যে বিভ্রান্ত না হন এবং তথ্যের সত্যতা যাচাই না করে কোনো সংবাদ বা বক্তব্য প্রচার না করেন।" কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ৬১ বিজিবির সদস্যরা প্রস্তুত রয়েছেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন
২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার
Link Copied