মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গেড়াখোলা এলাকার কুমার নদীতে গেড়াখোলা বাজার ব্যবসায়িক সমিতি আয়োজনে ১৬ অক্টোবর বিকালে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন দূরদূরান্ত থেকে আসা ছোট-বড় প্রায় ১০টি নৌকা অংশগ্রহণ করে।
গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এবং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এম মিঠু লস্কর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলার বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন খান, মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম শরীফ, বিএনপি নেতা ফরিদ মুন্সী,বদিউজ্জামান লস্কর, মো. জামাল লস্কর, লিটু লস্করসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকা গুলোর ছন্দময় বৈঠার টান, মাঝিদের দক্ষতা এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দর্শকদের আনন্দে মাতিয়ে তোলে। দর্শকদের করতালি ও উল্লাসে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকাবাইচ দেখতে মানুষের ব্যাপক উপস্থিতি স্থানীয়দের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন