ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৬-১০-২০২৬ বিকাল ৬:৩৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনায় সফরকে কেন্দ্র করে খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল,জেলা প্রশাসন ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা।

শুক্রবার (১৬ অক্টোবর) জুম্মার নামাজের পর এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা যায়, আগামী ২২ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনায় পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি খুলনা জেলার দাকোপ উপজেলার সুন্দরবনের নালিয়ান হয়ে করমজলে যাবেন। প্রধানমন্ত্রী সেদিন হেলিকপ্টারে করে পৌঁছাবেন বলে জানা যায়। প্রধানমন্ত্রীর সফর বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে প্রশাসনের একটি দল দাকোপের নলিয়ান, করমজল, হারবারিয়া, আকরাম পয়েন্ট ও হিরন পয়েন্ট পরিদর্শন করেছে।

এদিকে, প্রধানমন্ত্রীর সুন্দরবন সফর কর্মসূচি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনের পাশাপাশি এই সফর উপলক্ষে বিএনপির পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে।

খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ও খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান এবং জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি প্রধানমন্ত্রীর সফর স্থান পরিদর্শন করেছেন।

খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। তবে সফর সূচিতে বিস্তারিত কিছু উল্লেখ নেই।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার