ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৬-১০-২০২৬ বিকাল ৬:৩৯

নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের আয়োজনে প্রখ্যাত লেখক হারুন হাবিব রচিত ‘পিতৃপুরুষের গল্প’ নামক গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর (শুক্রবার) সকাল ৯টা থেকে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার অঙ্গনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আগ্রাদ্বিগুন বালিকা, আগ্রাদিগুন বহুমুখী উচ্চ বিদ্যালয়,কাশিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ভাতগ্রাম আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাহমুদপুর আজিজিয়া ফাজিল মাদরাসার ৭ শ্রেণির ২৮ জন শিক্ষার্থী আকর্ষণীয় এই প্রতিযোগিতায় অংশ নেয়। ব্যাতিক্রমী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে চমৎকার গল্প বলা প্রতিযোগিতা উপভোগ করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ এনামুল হক। তিনি ক্ষুদে শিক্ষার্থীদের এমন চমৎকার পাঠাভ্যাসের অন্যতম পৃষ্ঠপোষক ও মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলমগীর কবিরের ভূয়সী প্রশংসা করেন।
মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের সভাপতি ও চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী’র সভাপতিত্বে প্রাণবন্ত গল্প বলা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মাহমুদপুর আজিজিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক (ইংরেজি) আশরাফুল ইসলাম চৌধুরী, বাসুদেবপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক (বাংলা) আব্দুর রাজ্জাক রাজু, পুস্তইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুজার গিফারী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মিলন কুমার মানী। এ সময় গ্রন্থাগারের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম বাদল, আগ্রাদিগুন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক, আগ্রাদিগুন কলেজের অধ্যক্ষ মোজাফফর রহমান, উপস্থাপক ও গ্রন্থগারিক রায়হান পারভেজ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে প্রতিযোগিতায় ১ম , ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে পুরস্কৃত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ এনামুল হক।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার