গোয়াইনঘাটের আইনশৃঙ্খলা ও চোরাচালান পরিস্থিতি নিয়ে ছাত্র-যুব সমাজের বৈঠক, শুক্রবার মানববন্ধন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি, অবাধ চোরাচালান এবং প্রশাসনিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আজ গোয়াইনঘাট উপজেলা সদরে
(১৬ অক্টোবর ২০২৫) রোজ শুক্রবার এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে গোয়াইনঘাটের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চোরাচালান প্রতিরোধ এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনার দাবিতে জনসচেতনতা সৃষ্টি ও শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় আগামী শুক্রবার বাদ জুমা গোয়াইনঘাট শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে গোয়াইনঘাটের সর্বস্তরের মানুষ, সচেতন নাগরিক, শিক্ষার্থী ও যুবসমাজকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
উদ্যোক্তারা মনে করেন, একটি এলাকার ইতিবাচক পরিবর্তনে ছাত্র ও যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ঐক্যবদ্ধ, সচেতন ও দায়িত্বশীল তরুণ সমাজ চাইলে গোয়াইনঘাটের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের দাবিতে কার্যকর জনমত গড়ে তোলা সম্ভব।
তাঁদের প্রত্যাশা, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা এবং গোয়াইনঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চোরাচালান প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কার্যকর পদক্ষেপ গ্রহণে ভূমিকা রাখা।
আয়োজকদের আহ্বান— গোয়াইনঘাটকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী উপজেলা হিসেবে গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কর্মসূচি সফল করতে গোয়াইনঘাটবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
স্লোগান: “ছাত্র ও যুবসমাজ জাগলে, গোয়াইনঘাট বদলাবে—পরিবর্তনের পথে এগিয়ে আসুন, গোয়াইনঘাটবাসী।”
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় সাংবাদিক আলিফ ফকির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
ভূজপুরে চা বাগানের কর্মকর্তাদের কুপিয়ে সোয়া সাত লাখ টাকা ছিনতাই: রাতেই গ্রেপ্তার ৪
লাকসামে মহাষষ্ঠীর মধ্য দিয়ে দূর্গা উৎসব অনুষ্ঠিত
সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩০০, ১৭০ জনকে মুক্তি
পটিয়ার নাইখাইনে মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ
আনোয়ারায় হিফয প্রতিযোগিতায় দারুত তাকওয়া মাদরাসার ২০ শিক্ষার্থীর বিজয় লাভ
মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
চন্দনাইশে পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ
নেত্রকোণায় খালেকদাদ চৌধুরীর ৪১তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত
সিলেটে কাউন্সিলর নেই, নগরসেবা থেকে বঞ্চিত ওয়ার্ডবাসী
আজ মহাসপ্তমীর পূজা, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির
কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়