ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে ১১৫ বছরের পৈতৃক জমি দখল ও গাছ কাটার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১৭-১০-২০২৬ দুপুর ১:১৫

কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নে প্রায় ১১৫ বছর ধরে এক পরিবারের ভোগদখলে থাকা পৈতৃক জমি জোরপূর্বক দখল করে হালচাষ এবং পুকুরপাড়ের মূল্যবান গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দৌলতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাম বেপারীর বিরুদ্ধে। উপজেলার চরসাহাপুর মৌজায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রকিব তালুকদারের পরিবারের দাবি, চরসাহাপুর মৌজায় সাতটি খতিয়ানের আওতাভুক্ত ৪ একর ৬০ শতক পৈতৃক সম্পত্তির মধ্যে প্রায় ৪ একর জমি জোরপূর্বক দখল করে হালচাষ করিয়েছেন সালাম বেপারী। তাঁদের পক্ষে সিএস, আরএস ও বিএস খতিয়ানসহ নিয়মিত খাজনা ও নামজারি সংক্রান্ত যাবতীয় বৈধ কাগজপত্র রয়েছে। তালুকদার পরিবারের অধিকাংশ সদস্য চাকরি, ব্যবসা ও প্রবাসে থাকার কারণে বাড়িতে পুরুষ মানুষের স্বল্পতার সুযোগ নিয়ে চেয়ারম্যান এ অপকর্ম চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার জমিতে হালচাষের পর শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিরোধীয় জমির দুটি অংশে চাষাবাদ করা হয়েছে এবং পুকুরপাড়ের বেশ কিছু গাছ কেটে ফেলা হয়েছে। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান হেলাল ইসহাক, জ্যেষ্ঠ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম মাস্টার, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলম মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম লাল এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ডিএম সাদ্দাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিযোগ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান সালাম বেপারী স্বীকার করেন যে জমিগুলো দীর্ঘদিন ধরে রকিব তালুকদারের পরিবারের দখলেই ছিল। তবে তিনি এখন জমিগুলোকে তাঁর পূর্বপুরুষদের ওয়ারিশি সম্পত্তি হিসেবে দাবি করছেন।

জমির কাগজপত্র পর্যালোচনার ভিত্তিতে সুপ্রিম কোর্টের আইনজীবী রাসেল রাফি জানান, বিএস খতিয়ান ও নামজারির কাগজপত্র অনুযায়ী জমির প্রকৃত মালিক রকিব তালুকদার গং। মালিকানা নিয়ে আপত্তি থাকলে আদালতে যেতে হবে; আইনানুগ প্রক্রিয়া ছাড়া জোরপূর্বক দখল ও গাছ কাটার ঘটনা ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’-এর আওতায় সুস্পষ্ট ফৌজদারি অপরাধ।

এদিকে সালাম বেপারীর রাজনৈতিক পরিচয় নিয়ে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল ইসহাক জানান, সালাম বেপারী কখনোই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং ৫ আগস্টের আগেও তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না। বর্তমানে তিনি বিএনপির নাম ভাঙিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও অপকর্মে লিপ্ত হচ্ছেন, যার কোনো দায় দল নেবে না।

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ জানান, বিষয়টি সম্পর্কে অবহিত হয়ে ভুক্তভোগী পরিবারকে দ্রুততম সময়ের মধ্যে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’-এর সংশ্লিষ্ট ধারায় আইনি প্রতিকার ও মোকদ্দমা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় সাংবাদিক আলিফ ফকির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

ভূজপুরে চা বাগানের কর্মকর্তাদের কুপিয়ে সোয়া সাত লাখ টাকা ছিনতাই: রাতেই গ্রেপ্তার ৪

লাকসামে মহাষষ্ঠীর মধ্য দিয়ে দূর্গা উৎসব অনুষ্ঠিত

সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩০০, ১৭০ জনকে মুক্তি

পটিয়ার নাইখাইনে মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ

আনোয়ারায় হিফয প্রতিযোগিতায় দারুত তাকওয়া মাদরাসার ২০ শিক্ষার্থীর বিজয় লাভ

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

চন্দনাইশে পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ

নেত্রকোণায় খালেকদাদ চৌধুরীর ৪১তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

সিলেটে কাউন্সিলর নেই, নগরসেবা থেকে বঞ্চিত ওয়ার্ডবাসী

আজ মহাসপ্তমীর পূজা, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়

দূর্গাপূজা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ৭ দিন বন্ধ ঘোষণা