চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতামূলক সভা
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, শিশুর অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও করণীয় পরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সদর উপজেলায় আয়োজিত এ সভার মূল উদ্দেশ্য ছিল সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় নেতৃত্ব, ব্যবসায়ী প্রতিনিধি ও বেসরকারি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে শিশুর অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং এ ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ জোরদার করা।
ওয়ার্ল্ড ভিশনের এসএসবিসি (SSBC) প্রকল্পের উদ্যোগে আয়োজিত ও চাঁপাইনবাবগঞ্জ ফেন্ডস এন্ড ফ্যামেলী উৎপাদন মুখী সমবায় সমিতি লি: এর সহযোগিতায় এ সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, শিশু অধিকার নিশ্চিতকরণ এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিশু সুরক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব এবং ভবিষ্যৎ করণীয় নিয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের এসএসবিসি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা উত্তম মণ্ডল, কমিউনিটি ফ্যাসিলিটেটর আব্দুল কাদের , রেডিও মহানন্দা ৯৮.৮ এফ এম এর সহকারী স্টেশন ম্যানেজার
মোঃ রেজাউল করিম এবং বায়তুল হুদা জামে মসজিদের ইমাম নাজির হোসাইন ব্যবসায়ী জমশেদ আলী সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় ব্যবসায়ী সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুদের অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক সভার মাধ্যমে শিশু সুরক্ষায় স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ আরও জোরদার হবে এবং বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
এমএসএম / এমএসএম
কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি
নেত্রকোণায় সাংবাদিক আলিফ ফকির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
ভূজপুরে চা বাগানের কর্মকর্তাদের কুপিয়ে সোয়া সাত লাখ টাকা ছিনতাই: রাতেই গ্রেপ্তার ৪
লাকসামে মহাষষ্ঠীর মধ্য দিয়ে দূর্গা উৎসব অনুষ্ঠিত
সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩০০, ১৭০ জনকে মুক্তি
পটিয়ার নাইখাইনে মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ
আনোয়ারায় হিফয প্রতিযোগিতায় দারুত তাকওয়া মাদরাসার ২০ শিক্ষার্থীর বিজয় লাভ
মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
চন্দনাইশে পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ
নেত্রকোণায় খালেকদাদ চৌধুরীর ৪১তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত
সিলেটে কাউন্সিলর নেই, নগরসেবা থেকে বঞ্চিত ওয়ার্ডবাসী
আজ মহাসপ্তমীর পূজা, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির