ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বরিশাল সিস্টারস্-ডে স্কুলে ব্যতিক্রমী উপকরণ প্রদর্শনী ও উপস্থাপন অনুষ্ঠান


এম জহির, বরিশাল  photo এম জহির, বরিশাল
প্রকাশিত: ১৭-১০-২০২৬ দুপুর ১:১৭

বরিশাল নগরীর সিস্টারস্-ডে সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যতিক্রমী "উপকরণ প্রদর্শনী ও উপস্থাপন" অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টায় বিদ্যালয়ের হলরুমে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ব্যতিক্রমী এই প্রদর্শনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সহ-সভাপতি ইসরাত জাহান মিলি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নাত আরা নবীনা এর পরিচালনায় উপস্থিত ছিলেন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী অভিভাবক ও শিক্ষার্থীরা। 
অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীদের নিজেদের তৈরি সহজলভ্য উপকরণসমূহ সংশ্লিষ্ট বিষয় পাঠের শিরোনাম ও পৃষ্ঠা নম্বরসহ শ্রেণীভিত্তিক প্রদর্শনের জন্য পাঁচটি স্টল করা হয়েছে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা পর্যায়ক্রমে প্রতিটি স্টল সুন্দরভাবে উপস্থিত অতিথি ও অভিভাবকদের মাঝে প্রদর্শন করে। সকল অতিথিরা উপকরণসম্বলিত স্টল গুলো ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন এবং আনন্দের সহিত উপভোগ করেন। 
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা তাদের উপকরণ সম্বলিত স্টল গুলো সম্পর্কে বিস্তারিত ভাবে উপস্থাপন করে। উপস্থাপক শিক্ষার্থীদের মধ্য থেকে অতিথিরা প্রতি শ্রেণী থেকে একজন করে শ্রেষ্ঠ উপস্থাপক নির্বাচন করেন। পরিশেষে শ্রেণীভিত্তিক শ্রেষ্ঠ উপস্থাপকদের  পুরস্কার বিতরণ করা হয়েছে। 
আমন্ত্রিত অতিথিরা ব্যতিক্রমী এই শিক্ষণীয় উপকরণ ও উপস্থাপন অনুষ্ঠানের আয়োজনকে স্বাগত জানান। প্রতিবছর এমন শিক্ষণীয় উপকরণ মেলা প্রদর্শনীর ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান। 
বিদ্যালয়ের সকল শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় এবং অভিভাবকদের সহযোগিতায় ও শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় সাংবাদিক আলিফ ফকির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

ভূজপুরে চা বাগানের কর্মকর্তাদের কুপিয়ে সোয়া সাত লাখ টাকা ছিনতাই: রাতেই গ্রেপ্তার ৪

লাকসামে মহাষষ্ঠীর মধ্য দিয়ে দূর্গা উৎসব অনুষ্ঠিত

সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩০০, ১৭০ জনকে মুক্তি

পটিয়ার নাইখাইনে মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ

আনোয়ারায় হিফয প্রতিযোগিতায় দারুত তাকওয়া মাদরাসার ২০ শিক্ষার্থীর বিজয় লাভ

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

চন্দনাইশে পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ

নেত্রকোণায় খালেকদাদ চৌধুরীর ৪১তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

সিলেটে কাউন্সিলর নেই, নগরসেবা থেকে বঞ্চিত ওয়ার্ডবাসী

আজ মহাসপ্তমীর পূজা, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়

দূর্গাপূজা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ৭ দিন বন্ধ ঘোষণা