ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

৭০ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলায় কালিয়াকৈরের সাবেক নারী ইউপি সদস্য কারাগারে


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৭-১০-২০২৬ দুপুর ১:১৮

জমির বায়না ও মাটি ভরাট বাবদ ৭০ লাখ টাকা গ্রহণ করে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য জুলেখা বিবিকে (৬০) কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার কামরাঙ্গা চালা গ্রামের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানা পুলিশ। পরদিন বিজ্ঞ আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত জুলেখা বিবি ওই গ্রামের কিয়াম উদ্দিনের স্ত্রী এবং মৌচাক ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত ইউপি সদস্য।

মামলার বিবরণ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার কৌচাকুড়ী মৌজার এসএ ৫৬ ও আরএস ৭৫৫ নম্বর খতিয়ানভুক্ত এবং এসএ ১৮৩৮ ও আরএস ৩৯০৪ নম্বর দাগের ১২২ শতাংশ জমির মধ্য থেকে ৩৩ শতাংশ জমি বায়না সূত্রে ক্রয়ের চুক্তি করেন স্থানীয় ব্যবসায়ী খায়রুল ইসলাম। জমি বায়না বাবদ ৪০ লাখ টাকা এবং পরবর্তীতে ওই জমিতে মাটি ভরাট কাজের জন্য আরও ৩০ লাখ টাকাসহ সর্বমোট ৭০ লাখ টাকা তিনি জুলেখা বিবিকে প্রদান করেন। তবে টাকা নেওয়ার পর জুলেখা বিবি জমি রেজিস্ট্রি না দিয়ে চুক্তি ভঙ্গ ও প্রতারণার আশ্রয় নেন।

কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করেন। মামলা চলাকালে গত ২৩ জুলাই জুলেখা বিবি আদালতের হলফনামা গ্রহণকারী ম্যাজিস্ট্রেটের সামনে সশরীরে হাজির হয়ে পাওনা ৭০ লাখ টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করবেন মর্মে লিখিত অঙ্গীকারনামা ও হলফনামায় স্বাক্ষর করেন। কিন্তু আদালতে অঙ্গীকার করা সত্ত্বেও তিনি পাওনা টাকা পরিশোধ না করে যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যান। আদালতের আদেশ অমান্য করায় বিজ্ঞ আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী ব্যবসায়ী খায়রুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘জীবনের কষ্টার্জিত ৭০ লাখ টাকা হারিয়ে আমি আজ নিঃস্ব হয়ে পড়েছি। আসামি গ্রেপ্তার হলেও আমার টাকা উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়নি। আসামি যাতে কোনো আইনি ফাঁকফোকর দিয়ে পার পেতে না পারেন, সেজন্য আমি আদালত ও প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।’

গাজীপুর জেলা জজকোর্টের আইনজীবী আনিসুর রহমান জানান, আদালতের নির্দেশনা অমান্য করায় আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। আসামি পক্ষ আদালতে জামিন আবেদন করলে রাষ্ট্র ও বাদী পক্ষ থেকে তার তীব্র বিরোধিতা করা হবে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় সাংবাদিক আলিফ ফকির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

ভূজপুরে চা বাগানের কর্মকর্তাদের কুপিয়ে সোয়া সাত লাখ টাকা ছিনতাই: রাতেই গ্রেপ্তার ৪

লাকসামে মহাষষ্ঠীর মধ্য দিয়ে দূর্গা উৎসব অনুষ্ঠিত

সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩০০, ১৭০ জনকে মুক্তি

পটিয়ার নাইখাইনে মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ

আনোয়ারায় হিফয প্রতিযোগিতায় দারুত তাকওয়া মাদরাসার ২০ শিক্ষার্থীর বিজয় লাভ

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

চন্দনাইশে পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ

নেত্রকোণায় খালেকদাদ চৌধুরীর ৪১তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

সিলেটে কাউন্সিলর নেই, নগরসেবা থেকে বঞ্চিত ওয়ার্ডবাসী

আজ মহাসপ্তমীর পূজা, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়

দূর্গাপূজা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ৭ দিন বন্ধ ঘোষণা