ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

দূর্গাপূজা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ৭ দিন বন্ধ ঘোষণা


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১০-২০২৬ দুপুর ১:২০

সনাতনী ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী ও বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আজ থেকে টানা ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 

ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ।

জানা গেছে, বন্দর সংশ্লিষ্ট ও আমদানি-রপ্তানিকারক এবং সিএন্ডএফ এর যৌথ সিদ্ধান্তে দুর্গাপূজা উপলক্ষে আজ শনিবার থেকে আগামী ২৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৫ অক্টোবর (রবিবার) সকাল ৯টা থেকে আবারো বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম পূর্বের মত স্বাভাবিক হবে।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়ে চিঠি পেয়েছি। ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক বন্দর দিয়ে আজ থেকে মোট ৭ দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 

তবে এসময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার চালু থাকবে বলে জানান।

এমএসএম / এমএসএম

কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি

নেত্রকোণায় সাংবাদিক আলিফ ফকির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

ভূজপুরে চা বাগানের কর্মকর্তাদের কুপিয়ে সোয়া সাত লাখ টাকা ছিনতাই: রাতেই গ্রেপ্তার ৪

লাকসামে মহাষষ্ঠীর মধ্য দিয়ে দূর্গা উৎসব অনুষ্ঠিত

সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩০০, ১৭০ জনকে মুক্তি

পটিয়ার নাইখাইনে মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ

আনোয়ারায় হিফয প্রতিযোগিতায় দারুত তাকওয়া মাদরাসার ২০ শিক্ষার্থীর বিজয় লাভ

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

চন্দনাইশে পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ

নেত্রকোণায় খালেকদাদ চৌধুরীর ৪১তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

সিলেটে কাউন্সিলর নেই, নগরসেবা থেকে বঞ্চিত ওয়ার্ডবাসী

আজ মহাসপ্তমীর পূজা, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়