ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সিলেটে কাউন্সিলর নেই, নগরসেবা থেকে বঞ্চিত ওয়ার্ডবাসী


শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো অফিস photo শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ১৭-১০-২০২৬ দুপুর ১:২২

সিলেট সিটি করপোরেশনে (সিসিক) নির্বাচিত মেয়র ও কাউন্সিলর না থাকায় নাগরিক সেবা পেতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। প্রয়োজনীয় সনদ সংগ্রহ, জন্মনিবন্ধন সংশোধন, টিসিবির পণ্য বিতরণের তথ্য জানা থেকে শুরু করে ওয়ার্ডভিত্তিক বিভিন্ন সেবা পেতে দুর্ভোগের অভিযোগ উঠেছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ দাপ্তরিক কাজের পাশাপাশি ওয়ার্ডের দায়িত্ব পালন করতে গিয়ে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মনে করছেন নগরবাসী।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সিসিকের মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করা হয়। এরপর থেকে প্রশাসকের অধীনে চলছে সিটি করপোরেশনের কার্যক্রম। পরবর্তী সময়ে সরকারি বিভিন্ন দপ্তরের ১৪ জন কর্মকর্তাকে সিসিকের ৪২টি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়। তবে অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে নাগরিক সেবার স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
নগরবাসীর অভিযোগ, জন্মনিবন্ধন, মৃত্যুসনদ, ওয়ারিশ সনদ ও নাগরিকত্বের প্রত্যয়নপত্র সংগ্রহ করতে বারবার ওয়ার্ড কার্যালয়ে যেতে হচ্ছে। কখনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যাচ্ছে না, আবার কোথাও অনলাইন সেবা পুরোপুরি চালু না থাকায় ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে।
এ ছাড়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধন সংশোধন, সড়ক সংস্কার, ড্রেন পরিষ্কার, মশার ওষুধ ছিটানো, বর্জ্য অপসারণ ও জলাবদ্ধতা নিরসনের মতো সেবার মান নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। টিসিবির পণ্য বিতরণের সময়সূচি জানতে ওয়ার্ড কার্যালয়ে গিয়েও অনেক সময় সন্তোষজনক তথ্য পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে।
নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন বলেন, ‘কোনো সমস্যা নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে গেলে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। অনেক সময় কার্যালয়ে গিয়েও তাঁদের পাওয়া যায় না।’
৩৫ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘জরুরি প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেছি। সাড়া পাইনি। পরে কার্যালয়ে গিয়েও তাঁর দেখা মেলেনি।’
১৪ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার অভিযোগ, একটি সনদ সংগ্রহ করতেই একাধিক জায়গায় দৌড়ঝাঁপ করতে হচ্ছে। অন্যদিকে, ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফয়সল বলেন, ‘কার কাছে যাব? কার্যালয়ে গিয়ে তো কাউকে পাই না। ৫ আগস্টের পর কাউন্সিলরদের অপসারণের প্রয়োজন ছিল কি না, সেটিও প্রশ্ন।’
নগরবাসীর দাবি, নাগরিক সেবা সহজলভ্য করতে ওয়ার্ড কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। তবে নগরবাসীর এসব অভিযোগ মানতে নারাজ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

 

এমএসএম / এমএসএম

কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি

নেত্রকোণায় সাংবাদিক আলিফ ফকির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

ভূজপুরে চা বাগানের কর্মকর্তাদের কুপিয়ে সোয়া সাত লাখ টাকা ছিনতাই: রাতেই গ্রেপ্তার ৪

লাকসামে মহাষষ্ঠীর মধ্য দিয়ে দূর্গা উৎসব অনুষ্ঠিত

সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩০০, ১৭০ জনকে মুক্তি

পটিয়ার নাইখাইনে মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ

আনোয়ারায় হিফয প্রতিযোগিতায় দারুত তাকওয়া মাদরাসার ২০ শিক্ষার্থীর বিজয় লাভ

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

চন্দনাইশে পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ

নেত্রকোণায় খালেকদাদ চৌধুরীর ৪১তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

সিলেটে কাউন্সিলর নেই, নগরসেবা থেকে বঞ্চিত ওয়ার্ডবাসী

আজ মহাসপ্তমীর পূজা, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়