নেত্রকোণায় খালেকদাদ চৌধুরীর ৪১তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত
দেশবরেণ্য কথাসাহিত্যিক,প্রাবন্ধিক,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ সহচর, উত্তর আকাশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব খালেকদাদ চৌধুরীর ৪১তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা প্রেসক্লাবের সভাপতি খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ (সদর-বারহাটা) আসনের সংসদ সদস্য,জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান, নেত্রকোণার পুলিশ সুপার মো.তরিকুল ইসলাম এবং নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্পাদক, মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। স্মরণসভায় আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও প্রফেসর ননী গোপাল সরকার,সাংবাদিক শ্যামলেন্দু পাল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন খালেকদাদ চৌধুরী সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী।
অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন নেত্রকোণা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক খন্দকার আলি উল্লাহ।
বক্তারা খালেকদাদ চৌধুরীর সাহিত্যকর্ম, বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা তাঁর সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি
নেত্রকোণায় সাংবাদিক আলিফ ফকির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
ভূজপুরে চা বাগানের কর্মকর্তাদের কুপিয়ে সোয়া সাত লাখ টাকা ছিনতাই: রাতেই গ্রেপ্তার ৪
লাকসামে মহাষষ্ঠীর মধ্য দিয়ে দূর্গা উৎসব অনুষ্ঠিত
সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩০০, ১৭০ জনকে মুক্তি
পটিয়ার নাইখাইনে মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ
আনোয়ারায় হিফয প্রতিযোগিতায় দারুত তাকওয়া মাদরাসার ২০ শিক্ষার্থীর বিজয় লাভ
মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
চন্দনাইশে পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ
নেত্রকোণায় খালেকদাদ চৌধুরীর ৪১তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত
সিলেটে কাউন্সিলর নেই, নগরসেবা থেকে বঞ্চিত ওয়ার্ডবাসী
আজ মহাসপ্তমীর পূজা, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির